এক্সপায়ারি হয়ে যাচ্ছেন মমতা! চায়ে পে চর্চায় আক্রমণ দিলীপের

এক্সপায়ারি হয়ে যাচ্ছেন! মমতার এই উদ্যোগে ইতিবাচক মনোভাব দিলীপের

পুরসভাগুলির মেয়াদ শেষ হওয়ার পরেও ভোট না করে মানুষের রাজনৈতিক অধিকারকে হরণ করা হচ্ছে। এদিন সোদপুরে চায় পে চর্চায় এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, যেমন ভাবে টিএমসি এক্সপায়ারি হয়ে যাচ্ছে, তেমনই মুখ্যমন্ত্রীও এক্সপায়ারি হয়ে যাচ্ছেন।

মুখ্যমন্ত্রী এক্সপায়ারি হয়ে যাচ্ছেন

মুখ্যমন্ত্রী এক্সপায়ারি হয়ে যাচ্ছেন

দিলীপ ঘোষ এদিন বলেন, নির্বাচন হোক পুরসভাগুলিতে। মানুষকে নিজের মতো করে বোর্ড গঠন করার অধিকার দেওয়া হোক। তাঁর কটাক্ষ তৃণমূল যেমন এক্সপায়ারি হয়ে যাচ্ছে, ঠিক তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্সপায়ারি হয়ে যাচ্ছেন। কিন্তু তিনি তা স্বীকার করতে চাইছেন না।

 কারও কথা শোনেন না উনি, বললেন দিলীপ

কারও কথা শোনেন না উনি, বললেন দিলীপ

দিলীপ ঘোষ এদিন বলেন উনি(মমতা) কারও কথা শোনেন না। কৃষি বিপণন দফতরের চেকপোস্ট তুলে দেওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, উনি কারও কথা শুনতে চান না। এতদিন ধরে মানুষকে কষ্ট দিয়েছেন, কাটমানি আদায় করে পার্টির লোকেদের পেট ভরিয়েছেন। কিন্তু নির্বাচনে সামনে উল্টো প্রভাব পড়ছে দেখে সান্তনা দেওয়ার জন্য এই কাজ করেছেন তিনি। তবে এই সিদ্ধান্তে দেরিতে হলেও সুবিধা হয়েছে। কৃষিপণ্য অত্যাচার থেকে মুক্ত হয়েছে।

মাধবরাও চাপে পড়ে কংগ্রেসে গিয়েছিলেন, বললেন দিলীপ

মাধবরাও চাপে পড়ে কংগ্রেসে গিয়েছিলেন, বললেন দিলীপ

এদিন দিলীপ ঘোষ বলেন, সিন্ধিয়া পরিবারের বেশিরভাগ লোকই জনসংঘ এবং পরে বিজেপির সদস্য। কিন্তু মাধবরাও সিন্ধিয়াকে এমারজেন্সির সময় জোর করে কংগ্রেসে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ভুল শুধরে পরবর্তী প্রজন্ম বিজেপিতে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

যোগ্য মানুষেরদের জন্য দরজা খোলা, বললেন দিলীপ

যোগ্য মানুষেরদের জন্য দরজা খোলা, বললেন দিলীপ

রাজ্য বিজেপি সভাপতি এদিন বলেন, যোগ্য মানুষদের জন্য দরজা খোলা। অন্য অনেক নেতা অন্য দল থেকে বিজেপিতে এসে সম্মানের সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এখনও অন্য দল থেকে কেউ আসতে চাইলে তিনি স্বাগত বলেও মন্তব্য করেছেন দিলীপ। বিজেপির উন্নয়নের রাজনীতিতে মানুষ প্রভাবিত হয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+