রাজ্যে বাস ১ কোটি বাংলাদেশি মুসলিমের! নাম না করে মমতাকে 'দেশ বিরোধী' অ্যাখ্যা দিলীপ ঘোষের
সিএএ-র সমর্থনে অভিনন্দন যাত্রা। সেই কর্মসূচি থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
সিএএ-র সমর্থনে অভিনন্দন যাত্রা। সেই কর্মসূচি থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি এও বলেন, সিএএ-র বিরোধিতা যাঁরা করছেন, তাঁরা দেশ বিরোধী এবং হিন্দু বিরোধী।

মধ্যমগ্রাম থেকে বারাসত কর্মসূচি বিজেপির
এদিন মধ্যমগ্রাম থেকে বারাসত অভিনন্দন যাত্রায় অংশ নেন দিলীপ ঘোষ। সিএএ নিয়ে মানুষের কাছে যেতে বিজেপি যে কর্মসূচি নিয়েছে তারই অঙ্গ হিসেবে এদিন মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি।

একই পথে আগেই কর্মসূচি নিয়েছিলেন মমতা
৯ জানুয়ারি এই একই পথেই সিএএ-র বিরুদ্ধে মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মিছিল শেষে নিশানা মমতাকে
এদিন মিছিল শেষে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন দিলীপ ঘোষ পাশাপাশি তিনি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নাম না করে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশ বিরোধী এবং হিন্দু বিরোধী বলেন।

রাজ্যে বাস ১ কোটি বাংলাদেশির
এদিন দিলীপ ঘোষ দাবি করেন, রাজ্যে বাস করছেন ১ কোটি বাংলাদেশি। তারা সমস্ত সরকারি সুবিধা নিচ্ছেন। ২ টাকা কেজি দরে চাল নিচ্ছেন। প্রস্তাবিত এনআরসি চালু হলে এই ১ কোটি বাংলাদেশিকে বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications