মানুষের সরকার তৃণমূল কেন দাম কমালো না পেট্রোল-ডিজেলের? প্রশ্ন দিলীপের, 'আই-ওয়াস' বললেন কুণাল
দাম বৃদ্ধি নয়। দিওয়ালির সন্ধ্যায় বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মানুষের সুবিধার কথা ভেবে এক ধাক্কায় পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম অনেকটাই কমালো মোদী (narendra modi) সরকার।
দাম বৃদ্ধি নয়। দিওয়ালির সন্ধ্যায় বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মানুষের সুবিধার কথা ভেবে এক ধাক্কায় পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম অনেকটাই কমালো মোদী (narendra modi) সরকার।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেট্রোলে লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলে লিটার পিছু ১০ টাকা করে কমানো হচ্ছে। আর এরপরেই একাধিক বিজেপি শাসিত রাজ্যে দাম কমিয়েছে। ফলে এক ধাক্কাতে অনেকটাই কমে গিয়েছে তেলের দাম। দেরিতে হলেও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের মানুষ।

ভ্যাট কমানো হল না তা নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের
তবে এখনও বেশ কয়েকটি রাজ্য দাম কমায়নি। যার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গ। আর দাম না কমানোর জন্য মমতা সরকারকে কার্যত তুলোধোনা রাজ্য বিজেপি নেতৃত্বের। মানুষের সরকার নিজেদের দাবি করার পরেও কেন দাম কমানো হল না তা নিয়ে প্রশ্ন বঙ্গ বিজেপি। এই বিষয়ে একের পর এক টুইট কেন্দ্রীয় বিজেপি নেতা দিলীপ ঘোষের। তাঁর দাবি। তৃণমূল সরকার দাবি করে তাঁরা নাকি মানুষের সরকার। এরপরেও কেন ভ্যাট কমানো হল না তা নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের।

রাজ্যকে তোপ শুভেন্দুর
শুধু দিলীপ ঘোষই নয়, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। পেট্রোল-ডিজেলের উপর থেকে কেন ভ্যাট কমানো হল তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ রাজ্য সভাপতির। তবে পেট্রোল-ডিজেলের দাম কমানোর সিদ্ধান্তে প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যকেও তোপ তাঁর। টুইটারে শুভেন্দু লিখেছেন, দিওয়ালিতে দেশকে উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দাম কমানোর যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে তাকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই বলেও টুইট বিজেপি নেতার। পাশাপাশি রাজ্য সরকারের তাদের শুল্ক কমিয়ে পেট্রোপণ্যের দাম আরও কমিয়ে আনা উচিৎ বলেও টুইটে দাবি। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত কার্যকর না হওয়াতে ফের এদিন টুইটারে রাজ্যের সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী।

আগে মূল দাম কমানো হোক! টুইট কুণালের
তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত সবটাই লোক দেখানো বলে দাবি তৃণমূলের। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা ট্যুইট, 'নিজেরা দাম বাড়িয়ে সামান্য কমানোর নাটক। কর কেন্দ্র বেশি পায়। ক্ষতি কম। বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের প্রাপ্য পায়। বাড়তি পায়। কর কমালেও পুষিয়ে দেয়। বাংলা বকেয়াই পায় না। লাগাতার রেকর্ড দাম বাড়িয়ে মানুষের চোখে ধুলো দিতে কর কমানোর নাটক। আগে মূল দাম কমানো হোক।'

একাধিক রাজ্যে দাম কমিয়েছে
উল্লেখ্য, কেন্দ্রের ঘোষণার পরেই অসমের বিজেপি সরকার পেট্রোল ও ডিজেলে লিটার পিছু ৭ টাকা করে ভ্যাট কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। এব্যাপারে টুইট করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কর্নাটকের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন পেট্রোল ও ডিজেলে তারাও লিটার পিছু ৭ টাকা করে ভ্যাট কমাচ্ছেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেছেন, এর জন্য তাদের রাজকোষে প্রায় ২১০০ কোটি টাকার ক্ষতি হবে। এছাড়াও একাধিক রাজ্য পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications