আপাতত যাচ্ছেন না ভবানীপুর, ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন দিলীপ ঘোষ
আপাতত যাচ্ছেন না ভবানীপুর, ভবিষ্যত পরিকল্পনার কথা জানালেন দিলীপ ঘোষ
আপাতত ভবানীপুরের (bhabanipur) প্রচারে যাচ্ছেন না। এদিন এমনটাই জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) । এদিন তিনি বলেছেন, তার পরিকল্পনায় রয়েছে মুর্শিদাবাদ। তবে সভাপতির থাকায় নিজের কেন্দ্র মেদিনীপুরের জন্য বেশি সময় দিতে পারেননি। এবার সেখানেই মনযোগ দেবেন তিনি।

সংবর্ধনায় সবাই আসতে পারেননি
মঙ্গলবার রাজ্য বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ্য অফিসে সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু সেখানে দেখা যায়নি সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বপ্রিয় রায়চৌধুরীকে। এই তিন নেতা কি দলের ওপরে কোনও কারণে ক্ষুব্ধ এই প্রসঙ্গে বুধবার দিলীপ ঘোষ বলেন, খুব কম সময়ে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। অনেকেই ভোটের প্রচারে রয়েছেন। তাই সবাই আসতে পারেননি। তাঁরও অন্য জায়গায় যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে থাকতে হবেই। সেই কারণেই তিনি উপস্থিত ছিলেন।

রাজ্য কমিটি বদলের পরিকল্পনা
সাধারণভাবে রাজ্য সভাপতি বদলের পরে রাজ্য কমিটিতেও বদল আসে। রাজ্য বিজেপিতে এখনও সেই প্রক্রিয়া শুরু হয়নি। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, নতুন সভাপতি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে এব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে এব্যাপারে যা কিছু হবে, তা খুব তাড়াতাড়ি হবে বলে মনে করেন তিনি।

ভবানীপুরে প্রচার
এদিন দিলীপ ঘোষ জানিয়েছেন, আপাতত তিনি ভবানীপুরের প্রচারে যাচ্ছেন না। তিনি যাচ্ছেন মুর্শিদাবাদে। সেখান থেকে ফিরে শেষ দু-তিন দিন ভবানীপুরে প্রচার করবেন বলে জানিয়েছেন তিনি।

কাজ ঠিক করবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব
দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি করা হয়েছে। কিন্তু তাঁর কাজ কী হবে। এব্যাপারে দিলীপ ঘোষ বলেছেন, তাঁর কাজ ঠিক করে দেবেন কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁকে দলের যে কাজে পাঠানো হবে, তিনি সেই কাজেই যাবেন। তবে কোনও কিছুই এখনও ঠিক হয়নি। তবে তাঁর নিজের বিশেষ কোনও পরিকল্পনা নেই। নিজের কেন্দ্র মেদিনীপুরের জন্য বেশি সময় দেবেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। সভাপতি থাকায় ঠিকঠাক সময় দেওয়া যায়নিয এছাড়াও এলাকায় বন্যা চলছে। তাই তিনি সেখানেই আপাতত মনযোগ দিতে চান।
মঙ্গলবারই দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তিনি দলকে সাহায্যের জন্য তৈরি। ভবিষ্যতের কথা চিন্তা করেই দল সুকান্ত মজুমদারকে দায়িত্ব দিয়েছে বলে জানিয়েছিলেন তিনি। বিধানসভা নির্বাচনে সব স্টেজেই স্ট্র্যাটেজিতে ভুল ছিল বলেই হার হয়েছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। তবে দলের খারাপ ফলের জন্য তাঁকে সরানো হল কিনা, তা দিল্লির নেতৃত্বই বলতে পারবে বলে জানিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications