লাশ নিয়ে রাজনীতি করায় হাত পাকিয়েছেন মমতা, পাল্টা আক্রমণ শানালেন দিলীপ

লাশ নিয়ে রাজনীতি করায় হাত পাকিয়েছেন মমতা, পাল্টা আক্রমণ শানালেন দিলীপ

লাশ নিয়ে রাজনীতি করা মমতা অভ্যাস। এতে তিনি হাত পাকিয়েছেন। তৃণমূলের আক্রমণের জবাবে পাল্টা আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে করোনা মৃত্যু নিয়ে তথ্য গোপন করছে রাজ্য সরকার এই নিয়ে বিজেপি যে লাগাতার আক্রমণ করে চলেছে তার প্রতিবাদে সরব হয়েছিলেন তৃণমূলের নেতা মন্ত্রীরা।

মমতাকে পাল্টা আক্রমণ দিলীপের

মমতাকে পাল্টা আক্রমণ দিলীপের

'লাশের উপর রাজনীতিতে মমতা স্পেশ্যালাইজড। আগে তিনিই বিভিন্ন জায়গা থেকে লাশ নিয়ে এসে রাজনীতি করতেন, এখন লাশ লুকানোর রাজনীতি করছেন।' তৃণমূলের নেতা কর্মীদের আক্রমণের জবাবে পাল্টা আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন, মৃতের সংখ্যা বলতে ভয় পাচ্ছে। লজ্জায় আর নিজে আসছেন না। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, সাংসদ, বিধায়কদের পথে নামিয়েছেন মমতা

একুশে ক্ষমতায় আসতেই লাশ নিয়ে রাজনীতি

একুশে ক্ষমতায় আসতেই লাশ নিয়ে রাজনীতি

বৃহস্পতিবার বিকেলেই রাজ্যে করোনায় মৃত্যুর তথ্য গোপন নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা। তৃণমূল নেতা সমীর চক্রবর্তী অভিযোগ করেছিলেন ২০২১-র বিধানসভা নির্বাচনকে টার্গেট করেই লাশ নিয়ে রাজনীতি করছে বিজেপি। করোনা ভাইরাসে মৃত্যু নিয়ে ভুয়ো ভিডিও প্রচার করছে বিজেপি। এতে বাংলার মানুষকে অপমান করা হচ্ছে বাংলাকে অপমান করা হচ্ছে।

রাজ্যপালকে আক্রমণ

রাজ্যপালকে আক্রমণ

করোনা ভাইরাসে মৃত্যু তথ্য গোপন নিয়ে বিজেপি অভিযোগ করেছে তাতে সমর্থন জানিয়েছেন রাজ্যপাল। তাতে সংঘাত আরও চরমে উঠেছে। তৃণমূল নেতা সমীর চক্রবর্তী অভিযোগ করেছেন রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন। তিনি পদ ছেড়ে বিজেপিতে যোগ দিন। বিজেপির রাজ্য সভাপতির পদে বসুন। আর ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হয়ে ভোটে লড়ুন।

ফিরহাদকে আক্রমণ

ফিরহাদকে আক্রমণ

কলকাতা হাইকোর্টের রায়ে এক মাসের জন্য ফিরহাদ হাকিমকে প্রশাসক পদে বসার অনুমতি দিয়েছে। তার আগেই অবশ্য রাজ্য সরকার আপৎকালীন আইন প্রয়োগ করে প্রশাসক পদে বসানো হয়েছিল। এই নিয়ে সরব হয়েছিল বিজেপি। রাজ্যপাল এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জবাব তলব করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+