Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিম্নচাপের জেরে উত্তাল দিঘা-মন্দারমণির সমুদ্র, মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা

ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে এই নিম্নচাপের প্রভাব আরও বাড়তে পারে। সেই আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। এদিকে নিম্নচাপের কারণে রবিবার থেকে উত্তাল হয়েছে সমুদ্র।

জানা গিয়েছে, বঙ্গোসাগরে তৈরি নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে আরও শক্তিশালী হবে। আগামী কাল সোমবার আরও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে। এদিন রবিবার কলকাতায় সকাল থেকেই মাঝারি ও ভারী বৃষ্টি চলছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকাতেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে।

digha

রবিবার সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর উপকূলেও। তার সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। ভারী, বড় ঢেউ এসে আছড়ে পড়ছে পাড়ে। দিঘার রাস্তা সমুদ্রের জল এসে ভাসিয়ে যাচ্ছে। এই অবস্থায় কড়া নজরদারি শুরু করেছে কোস্টাল থানার পুলিশ ও উপকূল রক্ষী বাহিনী।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকার উত্তাল থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এই সময়। পাশাপাশি ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতি নজরদারি চলছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কোনও মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না।

পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। কেউ যাতে নজর এড়িয়ে সমুদ্রে না নামেন। এজন্য মাইকিং করা হচ্ছে। এবারের বর্ষায় দিঘা, শঙ্করপুর, মন্দারমণি এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। নিষেধ এড়িয়ে সমুদ্রে নেমেছিলেন একাধিক পর্যটক। মারা গিয়েছেন সমুদ্রে। এবার কড়াকড়ি আরও বেশি মাত্রায় রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+