জঙ্গলমহলে সংঘাতের আবহ! বাংলা জুড়ে ধর্মঘটের ডাক আদিবাসীদের বিভিন্ন সংগঠনের
কুড়মিদের তফশিলি আদিবাসী হিসেবে স্বীকৃতির বিরোধিতা ছিলই। তার সঙ্গে যুক্ত হয়েছে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলা ও হেনস্থার ঘটনা। এরই প্রতিবাদ জানিয়ে এদিন মিলিতভাবে মঞ্চ তৈরি করেছে বিভিন্ন আদিবাসী সংগঠন। ১৪ টি আদিবাসী সংগঠন মিলে ৮ জুন রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে।
ইউনাইটেড ফোরাম ফল অল আদিবাসী অর্গানাইজেশনস অফ ওয়েস্ট বেঙ্গল ব্যানারে সংগঠনগুলি ৮ জুন রেল ও সড়ক অবরোধের কথা বলেছে। শনিবার বাঁকুড়ার রাঢ় অ্যাকাডেমিতে কনভেনশন করে আদিবাসী সংগঠনগুলি। যার জেরে জঙ্গলমহলে দুই সংগঠনের মধ্যে কার্যত সংঘাতের আবহ তৈরি হয়েছে।

কুড়মি সংগঠনগুলি তাদেরকে তফশিলি আদিবাসী মর্যাদার দাবি করে নিজেদের সংগঠন জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকদিন ধরেই। যার সর্বশেষ সংযোজন শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা। সেই হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি। বাইকে থাকা বেশ কয়েকজন তৃণমূল কর্মীরও আঘাত লাগে।
ঘটনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কুড়মি নেতাদের ক্লিনচিট দেন, দায়ী করেন বিজেপি। তারপরেও কুড়মি নেতা রাজেশ মাহাত-সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের হেফাজতের নির্দেশ দেয় আদালত।

এই গ্রেফতারকে সামনে রেখে আন্দোলনকে আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে কুড়মি সংগঠনগুলি। আপাতত রাজেশ মাহাত মুক্তির দাবিতে পথে নেমেছে তারা। অন্যদিকে রাজেশ মাহাতর গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে মানবাধিকার সংগঠনগুলি তাঁর মুক্তির দাবি করেছে।
এদিন বিরোধী দলনেতা রাজেশ মাহাতর গ্রেফতারের বিরোধিতা করে তাঁর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন। যদিও এব্যাপারে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications