সহ সভাপতি হওয়ার পর প্রথমবার, মুকুলের সঙ্গে 'দ্বন্দ্ব' দিলীপের! পুজোর আগেই মতপার্থক্য প্রকাশ্যে

ফের দিলীপ ঘোষ, মুকুল রায়ের দ্বন্দ্ব। এবার বিষয়টি একেবারে প্রকাশ্যে এসে পড়েছে। এবারের প্রসঙ্গ বিজেপির আয়োজনে দুর্গাপুজো (durga puja)। এব্যাপারে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ (dilip ghosh) বলেছেন,

ফের দিলীপ ঘোষ, মুকুল রায়ের দ্বন্দ্ব। এবার বিষয়টি একেবারে প্রকাশ্যে এসে পড়েছে। এবারের প্রসঙ্গ বিজেপির আয়োজনে দুর্গাপুজো (durga puja)। এব্যাপারে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ (dilip ghosh) বলেছেন, কোনও রাজনৈতিক দল পুজো করে না। কিন্তু মুকুল রায়ের (mukul roy) দাবি ভিন্ন। তিনি বলেছেন, বিজেপি দুর্গাপুজোর আয়োজন করবে।

পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে তিনি উত্তরবঙ্গের বেশ কিছু পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন। কিন্তু এব্যাপারে বিজেপি অনেকটাই পিছিয়ে পড়েছে।

ষষ্ঠীতে দুর্গাপুজোর উদ্বোধনে মোদী

ষষ্ঠীতে দুর্গাপুজোর উদ্বোধনে মোদী

এখনও পর্যন্ত যা ঠিক আছে ষষ্ঠীতে বেশ কিছু পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন। সেখানে ভাষণও দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। কিন্তু পুজো খুঁজতে গিয়েই খারাপ অবস্থা রাজ্য বিজেপি নেতৃত্বের।

ইজেডসিসিতে বিজেপির পুজো

ইজেডসিসিতে বিজেপির পুজো

বিজেপির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সল্টলেকের ইজেডসিসিতে দুর্গাপুজোর আয়োজন করা হবে। সেই পুজোরই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

দুর্গাপুজো নিয়ে মুকুল রায়

দুর্গাপুজো নিয়ে মুকুল রায়

বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। প্রশ্নের উত্তরে তিনি শাসকদলকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, এ রাজ্যে মনসা পুজো শাসকদলের অনুমতি ছাড়া হয় না। রাজ্যের বিজেপি নেতারা দুর্গাপুজো নিয়ে একটা পরিকল্পনা করছেন। তিনি বলেন, ভার্চুয়াল কোনও জায়গায় উৎসবের আয়োজন করা যায় কিনা তা দেখা হচ্ছে। এব্যাপারে তিনি সল্টলেকের ইজেডসিসির কথা উল্লেখ করেছেন। বিষয়টি দিলীপ ঘোষ জানেন বলেও উল্লেখ করেছেন মুকুল রায়।

পুজো করা বিজেপির কাজ নয়, বললেন দিলীপ ঘোষ

পুজো করা বিজেপির কাজ নয়, বললেন দিলীপ ঘোষ

এব্যাপারে একেবারে উল্টো কথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুজোর আয়োজন করা বিজেপির কাজ নয়। তাছাড়া পুজো হবে বলে তাঁর জানা নেই। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তিনি বলেন, বিজেপি ভারতমাতার পুজো করে। ষষ্ঠীতে মোদীর প্রস্তাবিত ভাষণ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানাবেন।

বিরোধ অস্বীকার করেছিলেন মুকুল রায়

বিরোধ অস্বীকার করেছিলেন মুকুল রায়

বারবার সংবাদপত্রে বিভিন্ন বিষয় নিয়ে দিলীপ ঘোষ মুকুল রায়ের দ্বন্দ্বের কথা বলা হয়েছে। কিন্তু গত অগাস্টে মুকুল রায় জানিয়েছিলেন, দিলীপ ঘোষের সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই। দলের মধ্যে কোনও ভেদ নেই বলেও জানিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+