"বুঝতে পেরেছিলেন সন্দেশখালি কী করে টাকা দিতে সাজানো হয়েছিল?" লাভপুরে প্রশ্ন মমতার
"একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালি কী করে টাকা দিয়ে সাজানো হয়েছিল?" লাভপুরের সভা থেকে প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বোলপুরের লাভপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল রবিবার। তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে প্রচারে যান তিনি। সেখানেই বিজেপির প্রতি আক্রমণাত্মক মন্তব্য করেন তিনি।

সন্দেশখালি নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে। গতকাল তৃণমূলের তরফে একট ভিডিও প্রকাশিত হয়৷ যা ইতিমধ্যেই ভাইরাল। বিজেপির পরিকল্পনা সন্দেশখালি৷ সবটাই সাজানো, বানানো ঘটনা। এমনই কথা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে।
গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। আজও সেই ইস্যুতে সরব হয়েছেন তিনি। লাভপুরের সভা থেকে আরও একবার সন্দেশখালি ইস্যুতে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? ঘটনাটা কীভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? কীভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল।" এদিন সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " টাকা দিলে টাকা পাওয়া যায়। মায়েদের আত্মসম্মান চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। বাংলাদেশের মায়েদের অপমান করবেন না। সতর্ক করে দিচ্ছি।"
বিজেপির একটি বিজ্ঞাপন প্রচার হয়েছে। তৃণমূল সনাতনের বিরুদ্ধে। এই কথা বলা হয়েছে৷ এদিন তাই নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, " মিথ্যা কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে। আর নির্বাচন কমিশন বিজেপির কমিশন হয়ে কিছু দেখছে না, শুনছে না৷ ওরা বিচার না করলে আমরা পদক্ষেপ করব।"
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, " স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম আমরা মেনে চলি। আপনারা কাকে সম্মান করেন? ছটা মায়ের মূর্তির নাম বলুন তো।" এরপরেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন মমতা।
নাম না করে তীব্র কটাক্ষ করেন মমতা৷ তিনি বলেন, " একটা দুষ্টু লোক, বাজে লোক, সন্ত্রাসের কারিগর, খুনিদের কারিগর। তার কাছে আমায় ধর্ম শিখতে হবে? "
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications