উপনির্বাচনের আগে ধূপগুড়িকে মহকুমা ঘোষণার দাবি! আন্দোলন জোরদার

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের রবিবাসরীয় জমজমাট প্রচার চলছে একদিকে। অন্যদিকে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার দাবিতে জোরদার হচ্ছে আন্দোলন। বিধানসভা উপনির্বাচনে মূল ইস্যু হয়ে উঠে এসেছে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার বিষয়টি। অন্যদিকে এই ইস্যুকেই হাতিয়ার করেছে শাসক বিরোধী সব শিবিরই।

রবিবার সকাল থেকে ধূপগুড়ি শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় মহকুমা আদায়ের দাবিতে পোস্টারিং করলো মহকুমা নাগরিক মঞ্চ সহ একাধিক ব্যবসায়ী সংগঠন। এদিনের এই আন্দোলনে সামিল হয়েছিল স্কুল পড়ুয়াড়াও।

Dhupaguri

উল্লেখ্য দীর্ঘদিনের দাবি ছিল ধূপগুড়ি ব্লককে ভেঙে পৃথক বানারহাট ব্লক গঠন করতে হবে এবং ধূপগুড়ি বানারহাট ব্লক মিলে গঠন করতে হবে ধুপগুড়ি মহকুমা। এদিকে গত বিধানসভা নির্বাচনের আগে বানারহাট পৃথক ব্লক হিসেবে আত্মপ্রকাশ করলেও মহকুমা আদায় হয়নি।

যদিও বিধানসভা নির্বাচনের প্রচারে ধূপগুড়িতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার বিষয়ে সরকারি সমস্ত রকম কাজ চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেও কোনও এক অদৃশ্য কারণে আড়াই বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো ঘোষণা হয়নি ধূপগুড়ি মহকুমা।

আর এই কারণেই বিধানসভা উপ নির্বাচনের আগে মহকুমা আদায়ের দাবিতে পথে নেমেছে বিভিন্ন সংগঠন। প্রত্যেক সংগঠন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের ব্যানারে আন্দোলনে সামিল হয়েছেন। সমস্ত ধূপগুড়িবাসীর একটাই কথা আর প্রতিশ্রুতি নয়, এবার চাই মহাকুমা।

প্রসঙ্গত ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন রয়েছে ৫ সেপ্টেম্বর। সেখানে মনোনয়ন জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। কংগ্রেসের তরফে বাম প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+