নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিবর্তিত 'তিতলি', ভাসাতে আসছে পুজোর বাংলা
প্রথমে ছিল বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ। এখন তা বদলে গিয়েছে ঘূর্ণিঝড়ে। তিতলি এবার ধেয়ে আসছে সমুদ্রপথ ধরে।
প্রথমে ছিল বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ। এখন তা বদলে গিয়েছে ঘূর্ণিঝড়ে। তিতলি এবার ধেয়ে আসছে সমুদ্রপথ ধরে। গন্তব্য ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল। তবে তার গভীর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে। যার ফলে পুজোর আগে ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস। বলা হয়েছে, ঘূর্ণিঝড় তিতলি ধেয়ে আসছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল ধরে।

তৈরি ওড়িশা
ওড়িশা সরকার খবর পেয়েই উপকূলের জেলার প্রশাসনকে সজাগ করেছে। যে কোনওরকম অবস্থার জন্য সকলে তৈরি বলে বিজু পট্টনায়েকের সরকার জানিয়েছে।

ভাসবে বাংলা
ভারতীয় মৌসম বিভাগ পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস করেছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশেও ভারী বর্ষণের কথা বলা হয়েছে। ফলে পুজোর আগেই কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে চলেছে।

সমুদ্রে যেতে মানা
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কারণ ঘূর্ণিঝড় তিতলি ৬৫ কিমি প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়তে চলেছে। বৃহস্পতিবার ১১ অক্টোবর সকালে ওড়িশার উপর দিয়ে এই ঝড় বয়ে যাবে বলে পূর্বাভাস রয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications