ফেসবুকে তৃণমূল ছাড়ার ঘোষণা করেও পোস্ট ডিলিট দেবাংশুর! কিন্তু কেন?
ফেসবুকে তৃণমূল ছাড়ার ঘোষণা করেও পোস্ট ডিলিট দেবাংশুর! কিন্তু কেন?
গত বিধানসভা নির্বাচনের আগে তাঁর তৈরি 'খেলা হবে' স্লোগান রীতিমত তৃণমূলে জোয়ার এনে দিয়েছিল! শুধু তাই নয়, তাঁর তৈরি তৃণমূলের জন্যে গানও রীতিমত নতুন প্রজন্মের কাছে বেশ ভাইরাল হয়েছিল। এমনকি খেলা হবে শ্লোগান শোনা গিয়েছিল একাধিক তৃণমূল নেতা-কর্মীদের মুখেও। শুধু তাই নয়, ভোটের আগে খেলা হবে স্লোগানে একের পর এক সভাতে ঝড় তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। আর সেই খেলা হবে স্লোগানের 'শ্রষ্ঠা'ই কিনা তৃণমূল ছাড়ছেন? আর এটাই রাজ্য রাজনীতিতে জোর জল্পনা। এমনকি দেবাংশুর কাছেও বড় ধাক্কা হিসাবেই মনে করা হচ্ছে।

রাজ্য-রাজনীতি তোলপাড় দেবাংশু ভট্টাচার্যকে নিয়েই।
এই মুহূর্তে রাজ্য-রাজনীতি তোলপাড় দেবাংশু ভট্টাচার্যকে নিয়েই। তৃণমূলে কার্যত তাঁর একটা শক্ত জায়গা আছে। সেটা সবার কাছেই স্পষ্ট। বিভিন্ন সভাতে তো বটেই, টেলিভিশন কিংবা অন্যান্য বিতর্কে বারবার দলের হয়ে মুখ হয়ে কথা বলেছেন দেবাংশু ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বটেই, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছেরই এই তরুণ-তুর্কি। কার্যত মানুষের পাশে থেকেই নানা সময়ে নান কাজ করতে দেখা গিয়েছে দেবাংশুকে। আর সেই দেবাংশুরই কিনা নাম নেই তৃণমূলের নয়া কমিটিতে?

কোথাও দেবাংশুর নাম নেই!
যুব তৃণমূলের তরফে আজ বুধবার নয়া রাজ্য কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন দেবাংশু সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে নয়া রাজ্য কমিটিতে নাম নেই যুব নেতার। তবে সভানেত্রী হিসাবে সায়নী মিত্র রয়েছে। এছাড়াও সোহম চক্রবর্তী, স্বর্ণকমল সাহার ছেলে অর্পণ সাহা, শুভঙ্কর সিংহ এবং সুশান্ত মাহাতো নেতারাও নয়া তালিকাতে জায়গা পেয়েছেন। রয়েছেন একাধিক নেতৃত্ব। কিন্তু কোথাও দেবাংশুর নাম নেই।

কেন বাদ পড়লেন দেবাংশু?
আর এরপরেই যুব তৃণমূলের রাজ্য কমিটি থেকে কেন বাদ পড়লেন দেবাংশু তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, যিনি কিনা দীর্ঘ দুবছর ধরে সাধারণ সম্পাদক হিসাবে কাজ করলেন তিনিই বাদ। আর এই জল্পনার মধ্যেই ফেসবুকে তৃণমূল ছাড়ার পোস্ট! একেবারে লেফট জব তৃণমূল কংগ্রেস বলে স্ট্যাটাস দিলেন দেবাংশু। আর তা দেওয়ার পরেই জল্পনা আরও বাড়তে শুরু করে! যদিও পরে সেই পোস্ট ডিলিট করে দেন যুব নেতা নিজেই। দিয়ে একটি স্মাইলি পোস্ট করেন। এরপরেই কুণাল ঘোষ একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, '' অকারণ বাড়তি জল্পনা
স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বক্তব্য দেবাংশুর তরফে পাওয়া যায়নি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের












Click it and Unblock the Notifications