চাদর ধরে হ্যাঁচকা টান! বৃদ্ধা শাশুড়িকে 'শাস্তি' পুত্রবধূর, নির্যাতনের নতুন ছবি
বৃদ্ধ শাশুড়ির ওপর অত্যাচার। সাম্প্রতিকতম ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার। স্বামী মারা যাওয়ার পর বৃদ্ধার অর্ধেক সম্পত্তি নিজের নামে লিখে দিতেই এই অত্যাচার বলে অভিযোগ।
বৃদ্ধ শাশুড়ির ওপর অত্যাচার। সাম্প্রতিকতম ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার। স্বামী মারা যাওয়ার পর বৃদ্ধার অর্ধেক সম্পত্তি নিজের নামে লিখে দিতেই এই অত্যাচার বলে অভিযোগ। ইতিমধ্যেই এই শাশুড়িকে অত্যাচারের সিসিটিভির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

শাশুড়ির সম্পত্তি নিয়ে বৌমার সঙ্গে গণ্ডগোল। স্বামীর মৃত্যুর পর থেকে এই গণ্ডগোল চরমে ওঠে। পুত্রবধূর দাবি, প্রৌঢ়ার অর্ধেক সম্পত্তি তাঁর নামে লিখে দিতে হবে। এমনই অভিযোগ করেছেন ওই প্রৌঢ়া। নিজের আরেক ছেলে থাকায় বড় পুত্রবধূর সেই দাবি মানতে চাননি প্রৌঢ়া। এরপরেই দুজনের গণ্ডগোল চরমে ওঠে।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটা চাদর নিয়ে শাশুড়ি-বৌমার টানাটানি। এরপর সেই চাদরে টান দিতেই বৃদ্ধ শাশুড়ি পড়ে যান। সেই অবস্থাতেই চাদর ধরে টানতে থাকেন পুত্র বধূ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications