নিত্য যাত্রায় সঙ্গী লোকাল ট্রেন, কামরার মধ্যেই বিশ্বকর্মার আরাধনা যাত্রীদের
আজ রাজ্যগুড়ে উৎসবের আমেজ। যন্ত্রদেবতার আরধনায় মেতেছে গোটা রাজ্য। সকাল থেকেই ট্রেনের কারশেড থেকে কারখানা সর্বত্র বিশ্বকর্মা পুজো চলছে। কাটোয়া লোকালের নিত্য যাত্রীদের বিশ্বকর্মা পুজো।
৩৭৯১৪ ডাউন কাটোয়া লোকাল যে ট্রেন ভোর পাঁচটা চল্লিশে কাটোয়া ছাড়ে হাওড়ায় ঢোকে আটটা পঁয়তাল্লিশে।সেই ট্রেন সকাল আটটায় ব্যান্ডেল থেকে ছাড়ে হাওড়ার উদ্দেশ্যে।কাটোয়া থেকে প্রায় তিন ঘন্টার যাত্রা পথে নানা ঘটনার সাক্ষী নিত্য যাত্রীরা।

প্রতিদিন একই ট্রেনে করে কর্মস্থলে পৌঁছে যান সবাই।আবার দেখা হয় পরদিন একই সময়। বয়সের বাধা নেই একটা অন্যরকম বন্ধুত্ব গড়ে ওঠে ট্রেনেই।সেই ট্রেনের চার নম্বর কামরার নিত্য যাত্রী যারা তারা মূর্তি এনে ট্রেনের কামরার ভিতরই পুজো করেন গত ত্রিশ বছর ধরে।করোনার জন্য ট্রেন বন্ধ থাকায় হয়নি সেই পুজো।গত দুবছর পর এবছর আবার হল।
তবে এবার হাওড়া, ব্যারাকপুর শিল্পাঞ্চতে বিশ্বকর্মা পুজোয় তেমন জাঁক জমক নেই। অনেকটাই ম্লান পুজোর আনন্দ। কোনও মচে পুজো হচ্ছে। অন্যান্যবার এলাহি আয়োজন করে পুজো করা হয়ে থাকে। একাধিক কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণেই এবার বিশ্বকর্মা পুজো হাওড়া এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলে ধাক্কা খেয়েছে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications