ঘন্টায় ১৪৫ কিমি বেগে মঙ্গলেই গুজরাটের উপকূলে আছড়ে পড়বে Tauktae! দ্বিগুণ করা হল এনডিআরএফের সংখ্যা
ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় তাউকটে। যেভাবে সাইক্লোন শক্তি পাকিয়ে ধেয়ে আসছে তাতে মনে করা হচ্ছে মঙ্গলবার সকালে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। সাইক্লোন আছড়ে পড়তে পারে গুজরাত উপকূলে। সাইক্লোনের অভিমুখ বিশ্লেষণ করে এমনটাই
ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় তাউকটে। যেভাবে সাইক্লোন শক্তি পাকিয়ে ধেয়ে আসছে তাতে মনে করা হচ্ছে মঙ্গলবার সকালে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। সাইক্লোন আছড়ে পড়তে পারে গুজরাত উপকূলে। সাইক্লোনের অভিমুখ বিশ্লেষণ করে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে কেরলে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া বইছে সেখানে। হাওয়ার দাপটে রীতিমত লণ্ডভণ্ড অবস্থা কেরল উপকূলে। পরিস্থিতি দেখে বাড়ানো হল এনডিআরএফের টিমের সংখ্যা।

অতি শক্তিশালী সাইক্লোনিক ঝড়ে রূপ নেবে তাউকটে
কার্যত আরব সাগরে ফুসছে তাউকটে। প্রতি মুহূর্তে সাইক্লোনের উপর নজর রাখছে মৌসম ভবন। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, যেভাবে তাউকতে ফুঁসছে তাতে খুব শীঘ্রই এটি শক্তিশালী সাইক্লোনে রূপ নেবে। শুধু তাই নয়, পরের ১০ থেকে ১২ ঘন্টার মধ্যে এটি অতি শক্তিশালী সাইক্লোনে রূপ নেবে বলে মনে করা হচ্ছে। এখন ঘন্টায় এই সাইক্লোনের গতিবেগ ১২০ থেকে ১৩০ কিমি, অতি শক্তিশালী সাইক্লোনে রূপ নিলে ঘন্টায় ১৪৫ কিমি বেগে বইবে বলে আশঙ্কা করা হচ্ছে। মৌসম ভবন তাঁদের পূর্বাভাস জানাচ্ছে, সাইক্লোনের অভিমুখ উত্তর থেকে উত্তর পশ্চিমের দিকে। ফলে মঙ্গলবার দুপুর কিংবা বিকেলের মধ্যে অতি শক্তিশালী সাইক্লোন হয়ে এটি গুজরাট উপকূল পোরবন্দর-নালিয়াতে আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সমুদ্র উত্তাল
আরব সাগরে অতিপ্রবল নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কেরলে। ঘূর্ণিঝড় তাউকটে (cyclone tauktae) আছড়ে পড়ার আগেই উপকূলের নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে। সেইসব এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। কেরলের উপকূল জুড়ে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল। একমিটারের ওপরে ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। ইতিমধ্যেই উপকূলে থাকা বহু বাড়ির ক্ষতি হয়েছে। বহু মানুষকে উপকূল এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই বৃষ্টিজনিত কারণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পাওয়া গিয়েছে কোঝিকোড এবং এর্নাকুলাম থেকে।

বহু এলাকা প্লাবিত
জলস্তর বেড়ে যাওয়ার জেরে মালাপ্পুরম-এ বহু বাড়ি জলের তলায় চলে গিয়েছে। কোডুংঙ্গালুর-এ ১০০ টি পরিবার ঘরছাড়া। কোঝিকোডের বেপোর-গোথেশ্বরম বিচ রোড ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ত্রিশুরের কোদুঙ্গালুর এবং চাভাক্কাডে সমুদ্রের ঢেউ ধ্বংস লীলা চালাচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে শ্রীলঙ্কার একটি বার্জ শুদ্ধ ছটি জাহাজ কোল্লাম বন্দরে নোঙর করেছে।

ঘূর্ণিঝড় তাউকটের মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনা
ভারতের আবহাওয়া দফতর উপকূলবর্তী পাঁচ রাজ্যের জন্য কড়া সতর্কতা জারি করেছে। আর তারপরই কেন্দ্রের তরফে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ টিম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন ঘূর্ণিঝড় তাউকটের মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনা করতে শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। সরকার ও এনডিএফের শীর্ষ কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিয়েছেন। অন্যদিকে ঝড়ের তাণ্ডব রুখতে এনডিআরএফের ৫৩ টিম থেকে বাড়িয়ে ১০০ করা হল। ঘূর্ণিঝড় তাউকটের মোকাবিলায় জাতীয় দুর্যোগ প্রতিরক্ষা বাহিনী বা এনডিআরএফের ১০০ টি দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা চালানোর পর উদ্ধারকার্যে তাঁরা ঝাঁপিয়ে পড়বে। এলাকাকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে এই দলগুলি কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট এবং মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চলে মোতায়েন করা হচ্ছে।












Click it and Unblock the Notifications