শুক্রবার থেকে বাংলার আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা! গরম ও অস্বস্তি আর কত দিন, কী বলছে হাওয়া অফিস

আপাতত তাপপ্রবাহ থেকে রেহাই নেই বঙ্গবাসীর। তবে বৃহস্পতিবারের পরে শুক্রবার থেকে এর তীব্র কিছু কম হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি রবিবার দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টিও হতে পারে।

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ মে শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী অন্তত চার দিন দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া তাপপ্রবাহ

আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তার মধ্যে মালদহে তীব্র তাপপ্রবাহের ব্যাপারে সতর্ক করেছে আবহাওয়া দফতর। গরম ও তাপমাত্রাজনিত অস্বস্তি থাকবে অন্য জেলাগুলিতে।

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ ১৩ মে শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনও রকমের পূর্বাভাস নেই।
আবহাওয়া শুকনো থাকবে। দিনের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারেও বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহ থাকবে। অন্যদিকে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। অন্যদিকে রবিবার নাগাদ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া তাপপ্রবাহ

আবহাওয়া দফতর বৃহস্পতিবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পরবর্তী ২৪ ঘন্টাতেও কলকাতা ও আশপাশের এলাকায় গরম ও অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৩২ শতাংশ।

আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় জানানো হয়েছে, ১০ মে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি এবং বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে তার গন্তব্যের কারণে মৎস্যজীবীদের ১২-১৪ মে-র মধ্যে উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা গিয়েছেন, তাঁদেরকে ১১ মের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

আবহাওয়া তাপপ্রবাহ

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬.৪)
বহরমপুর (২৮.৬)
বাঁকুড়া (২৭.৮)
বর্ধমান (২৫.৫)
কোচবিহার (২২.১)
দার্জিলিং (১৪.৪)
কালিম্পং (১৬)
দিঘা ( ২৮.১)
কলকাতা (২৯.১)
দমদম (২৯.২)
কৃষ্ণনগর (২৬.৮)
মালদহ (২৭.৫)
মেদিনীপুর (২৭.৮)
শিলিগুড়ি (২৪.৪)
শ্রীনিকেতন (২৬.৪)
সুন্দরবন ( ২৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৪২.৩)
বহরমপুর (৪০.২)
বাঁকুড়া (৪৩.৩)
বর্ধমান (৪১.৬)
কোচবিহার (৩৭.৯)
দার্জিলিং
কালিম্পং (২৬)
দিঘা (৩৬.৪)
কলকাতা (৩৮.৭)
দমদম (৩৯.৫)
কৃষ্ণনগর ( ৪১)
মালদহ (৪১.৮)
মেদিনীপুর (৩৯.৫ )
শিলিগুড়ি (৪০.৮)
শ্রীনিকেতন (৪২.১)
সুন্দরবন ( ৩৪.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+