Cyclone Biparjoy: 'বিপর্যয়'র ধাক্কায় কি কেরলে ঢুকবে বর্ষা? বঙ্গে বৃষ্টির বড় খবর শোনাল IMD

শক্তিবাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। আর এই বিপর্যসের হাত ধরেই বর্ষা ত্বরান্বিত হতে চলেছে বলে আশার কথা শোনাল হাওয়া অফিস। বিশেষ করে পশ্চিমবঙ্গে ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি। আগামী রবিবার থেকেই রাজ্যের আবহাওয়া আমূল বদলে যাবে বলে জানিয়েছে মৌসম ভবন।

আরব সাগরে গত কয়েকদিন ধরেই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়াতে শুরু করেছিল। গত কয়েকদিন সেটি শক্তিবাড়িয়েছে অনেকটাই। আগামী ২৪ ঘণ্টায় সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। প্রথমে মৌসম ভবন জানিয়েছিল এই বিপর্যয়ের কারণেই কেরলে বর্ষা নিয়ে এত বিপর্যয় তৈরি হয়েছে। অর্থাৎ কেরলে বর্ষা ঢুকতে এতো বিলম্ব হচ্ছে।

Image of rain

আবার সেই মৌসম ভবনই জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় এই বিপর্যই বর্ষাকে অনেকটা এগিয়ে দেবে কেরলের দিকে। অর্থাৎ কেরলে প্রবেশের আগে যেখানে থমকে ছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এই বিপর্যয়ের কারণে এবার গতি পাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তার জেরে দক্ষিণের একাধিক রাজ্যে বৃষ্টি শুরু হবে।

গোয়া থেকে দক্ষিণ-পশ্চিম দিকে আরব সাগরের উপরে ৮৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় বিপর্যয়। এই ঘূর্ণিঝড়ের কারণেই দক্ষিণ ভারত , উত্তর পূর্ব রাজ্য এবং উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে আবহাওয়ার বদল হবে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হবে।

Image of monsoon

দক্ষিণ ভারতের রাজ্য কেরল, কর্ণাটকের উইপকূলবর্তী এলাকা এবং অন্ধ্র প্রদেশ এবং তামিলনাড়ুতে আগামী ৫িদন ঝড়-বৃষ্টি হবে। ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত কেরল, আন্দামান, লক্ষদ্বীপ এবং কর্নাটকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার থেকেই ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে ভারতে।

শুধু দক্ষিণ ভারত নয় তাপপ্রবাহ থেকে মুক্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। গরমে জেরবার পশ্চিমবঙ্গের জন্য সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। এই বিপর্যয়ের কল্যাণেই উত্তর পূর্ব ভারতে আগামী ১০ জন থেকে বৃষ্টি হবে। অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, সিকিম এবং পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

image of rain

অর্থাৎ আগামী ১০ জুন থেকে আবহাওয়া আমুল বদলে যাবে রাজ্যে। তাপপ্রবাহ আর প্রচণ্ড গরম থেকে মুক্তি পাবেন রাজ্যবাসী। ইতিমধ্যেই আইএমডি জানিয়ে দিয়েছে ৭ অথবা ৮ জুনের মধ্যে কেরলে বর্ষা প্রবেশ করবে। যদিও আগের দেওয়া ২ দিনের পূর্বাভাস মেলেনি। তবে ঘূর্ণিঝড় বিপর্যয়ের কল্যাণে অবশেষে বর্ষা ঢুকবে দেশে। যার জেরে এই দেরি সেই বিপর্যটই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুকে প্রবেশ করিয়ে দিয়ে যােব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+