আম্ফান: ৮৩ দিন পর কোনও রাজ্য সফরে মোদী! মমতাকে সঙ্গে নিয়ে শুরু বাংলা পরিদর্শন

আম্ফান: ৮৩ দিন পর কোনও রাজ্য সফরে মোদী! মমতাকে সঙ্গে নিয়ে শুরু বাংলা পরিদর্শন

রাজ্যে এলেন প্রধানমন্ত্রী। প্রায় ৮৩ দিন পর কোনও রাজ্য সফরে এবার পা রাখলেন মোদী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কেন্দ্রের ৪ মন্ত্রীর সঙ্গে দুটি হেলিকপ্টারে তিনি রওনা হয়েছেন উত্তর ২৪ পরগনার উদ্দেশে রওনা হন।

 ঐতিহাসিক মুহূর্ত

ঐতিহাসিক মুহূর্ত

কোনও এলাকা পরিদর্শনে এই প্রথম মোদী ও মমতা একসঙ্গে রওনা দিলেন। আম্ফানের প্রবল দাপটের জেরে বিধ্বস্ত বাংলার পরিস্থিতি দেখতে এদিন ২৪ পরগনার সফরে একঘণ্টা থাকবেন দুজনে। ১১ আসনের এক হেলকপ্টারে দুই নেতা নেত্রী পরিস্থিতি পর্যালোচনা করবেন। কেন্দ্র রাজ্য সংঘাতের পরিস্থিতিতে এই একসঙ্গে রাজ্য পরিদর্শনে প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর অবস্থান নিঃসন্দেহে বাংলার রাজনীতিতে বড় ভূমিকা পালন করতে চলেছে।

 বসিরহাটে বৈঠক

বসিরহাটে বৈঠক

বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এলাকায়। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমলা, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আম্ফনা পরিস্থিতি পর্যালোচনার বৈঠকে থাকছেন নুসরত।

 ৮৩ দিন বাদে মোদীর সফর

৮৩ দিন বাদে মোদীর সফর

প্রায় ৮৩ দিন বাদে মোদী করোনার আবহে কোনও রাজ্য সফরে এলেন। বাংলার হাত ধরেই শুরু হল সেই সফর। মুখ্যমন্ত্রীর আহ্বানে তিনি এক রাতের মাথায় চলে এসেছেন পশ্চিমবঙ্গে। শেষবার ফেব্রুয়ারি মাসে ট্রাম্পে সফর ঘিরে গুজরাত ও পরে চিত্রকূটে সফর করেন মোদী। সেই দিন টি ছিল ২৯ ফেব্রুয়ারি।

 কে কে রয়েছেন মোদীর সফরে ?

কে কে রয়েছেন মোদীর সফরে ?

এদিন মোদীর সফরে হাজির রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সারেঙ্গি, ধর্মেন্দ্র প্রধান। রয়েছেন রাজ্যের দুই সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+