বাংলাকে ১০০০ কোটি টাকার সাহায্য কেন্দ্রের! আম্ফান পরিস্থিতি পরিদর্শনের পর মোদী যা জানালেন
বাংলাকে ১০০০ কোটি টাকার সাহায্য কেন্দ্রের! আম্ফান পরিস্থিতি পরিদর্শনের পর মোদী যা জানালেন
আম্ফান পরিস্থিতি যেভাবে রাজ্য মোকাবিলা করেছে, তার প্রশংসা বার্তাই এদিন প্রধানমন্ত্রীর মুখ থেকে উঠে এসেছে বলে খবর। এদিন অভূতপূর্বভাবে কেন্দ্র রাজ্য সংঘাতের আবহেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে নরেন্দ্র মোদী আকাশপথে ঘুরে দেখেন বাংলার আম্ফান বিধ্বস্ত পরিস্থিতি। তারপরই আসে সাহায্য়ের বার্তা।

১০০০ কোটি টাকা
রাজ্যকে ১০০০ কোটি টাকা সাহায্য করার আশ্বাস এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে। এদিন আম্ফান বিধ্বস্ত রাজ্যের পরিস্থিতি দেখে অ্যাডভান্সড ১০০০ কোটি টাকার সাহায্য ঘোষণা করেন মোদী। তিনি জানান এরপর রাজ্যে কেন্দ্রীয় দল সরেজমিনে এসে পরিস্থিতি খতিয়ে দেখবে। তারপর কেন্দর রাজ্য একযোগে আম্ফান পরিস্থিতি মোকাবিলা করবে।

আর্থিক সাহায্যের খতিয়ান
আম্ফান বিধ্বস্ত এলাকায় আপাতত ১০০০ কোটি টাকার সাহায্যের পাশাপাশি ২ লাখ টাকা মৃতদের পরিবারকে দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এছাড়াও ৫০ হাজার টাকা আহতদের পরিবারকে দেওয়ার কথা জানান তিনি।

রাজ্যের মৃতের সংখ্যা ৮০
শুধুমাত্র কলকাতাতেই মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী ১৫ জনের মৃত্যু হয়েছে। যা পরবর্তীকালে বেড়ে ১৯ জন হয়েছে। গোটা রাজ্যে অন্তত ৭২ জনের মৃত্যু সংবাদ এসেছে প্রাথমিকভাবে। এদিন তা ৮০ জনে দাঁড়িয়েছে। এরইমধ্যে মর্মান্তিক কিছু দৃশ্য উঠে আসছে কলকাতা জুড়ে , গোটা বাংলা জুড়ে।

রাজ্যের ত্রাণের ফান্ডে অর্থ দান রাজ্যপালের
রাজ্যপালের আর্থিক অনুদানের মূল্য ৫০ লাখ টাকা। আম্ফানের ত্রাণ তহবিলে তিনি এই অর্থ দান করেছেন বলে জানিয়েছেন টুইটারে। পাশাপাশি তিনি সকলকে অম্ফানের ত্রাণে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান করেছেন। এদিন মোদী ও মমতার সঙ্গে রাজ্যপাল ধনকড়ও রাজ্যের আম্ফান পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে বসিরহাটে তিনি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেন।












Click it and Unblock the Notifications