বিধানসভা নয় রাজভবনেই শপথে অনড় রাজ্যপাল, সায়ন্তিকার কাছে গেল রাজভবনের বিশেষ চিঠি
ভোট হয়ে গিয়েছে। নির্বাচিত হয়ে গিয়েছেন দুই বিধায়ক। কিন্তু এখনও তাঁদের শপথ গ্রহন হয়নি। বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার জন্য গতকাল রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন। তার প্রেক্ষিতে পাল্টা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
তিন পাতার চিঠিতে রাজ্যপাল লিখেছেন, তাতে রাজভবনে তিনি শপথ গ্রহণ করাবেন বলে জানিয়েছেন। চিঠিেত লেখা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজভবনে শপথ নিয়েছিলেন। বরানগরের বিধায়ক এবং ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেনের শপথ গ্রহণ নিয়ে রাজভবন এবং রাজ্য সরকার তরজা চলছে। নিয়ম মত বিধায়কদের শপথ হয় বিধানসভায়। কিন্তু রাজ্যপাল বিধানসভায় শপথ বাক্য পাঠ করাতে নারাজ।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে রাজ্যপাল অযথা নব নির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাতে দেরি করছেন। সাংবিধানিক নিয়ম ভাঙতে চাইছেন রাজ্যপাল। জগদীপ ধনখড়ের সময় থেকেই রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে।
শেষে শপথ নিতে চেয়ে গতকাল সায়ন্তিকা নিজেই চিঠি দিয়েিছলেন রাজ্যপালকে। চিঠিতে তিনি রাজ্যপালকে অনুরোধ করেছিলেন বিধানসভার সদস্য হিসেবে রাজ্যপাল যদি তাঁকে শপথ বাক্য পাঠ করান তাহলে তিনি উপকৃত হন। কারণ বিধায়ক নির্বাচিত হলেও শপথ না নেওয়ায় তিনি এলাকায় কাজ করতে পারছেন না।
সায়ন্তিকার এই চিঠির উত্তর এসেছে বুধবার তাতে রাজ্যপাল লিখেছেন আগামীকাল তিনি রাজভবনে শপথ বাক্য পাঠ করাতে পারেন । বিধায়কদের রাজভবনে এসেই শপথ নিতে হবে। তবে তাতে কোথাও লেখা নেই যে রাজ্যপালই শপথ বাক্য পাঠ করাবেন নবনির্বাচিত বিধায়কদের। অর্থাৎ রাজ্যপাল বিধানসভায় গিয়ে যে শপথ বাক্য পাঠ করাবেন না সেকথা স্পস্ট করে দিয়েছেন এই চিঠিতে। যদিও ভগবানগোলার বিধায়ক এই চিঠি পাননি বলে জানিয়েছেন।
রাজ্যপালের এই চিঠি নিয়ে ইতিমধ্যেই শাসক দলের অন্দরে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। রাজ্যপাল বিধানসভায় গিয়ে বিধায়কদের শপথ বাক্য পাঠ করােবন এটাই নিয়ম। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস সেটা মানতে চাইছেন না বলে অভিযোগ করেছেন শাসক দলের নেতারা। বিধায়কদের উপর চাপ তৈরি করতেই বিজেপির মদতে রাজ্যপাল এই কাজ করছেন বলে অভিযোগ করেছেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications