পূর্ব মেদিনীপুরে প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি পোস্টার! দেওয়া হল বিশেষ নাম
অভিনব কায়দায় কাটমানির বিরুদ্ধে বিক্ষোভ। এবার সরাসরি শাসকদলের নেতাকে কাটমানি নেওয়ার অভিযুক্ত করে পোস্টার।
অভিনব কায়দায় কাটমানির বিরুদ্ধে বিক্ষোভ। এবার সরাসরি শাসকদলের নেতাকে কাটমানি নেওয়ার অভিযুক্ত করে পোস্টার। তমলুক এলাকায়। অভিযুক্ত করা হয়েছে তৃণমূল নেতা গোপালচন্দ্র মাইতিকে। বিশেষ নামে তাঁকে কটাক্ষও করা হয়েছে।

কাটমানি নিয়ে প্রতিদিনই নিত্য নতুন আন্দোলনের খবর আসছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাদ নেই কোথাও। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, বিরুদ্ধ রাজনৈতিক গোষ্ঠীকে সায়েস্তা করতে এক মোক্ষম অস্ত্র এখন কাটমানি নিয়ে আন্দোলন। সে বিজেপিই হোক কিংবা তৃণমূলের কোনও গোষ্ঠী অন্য কোনও গোষ্ঠীর বিরুদ্ধেই হোক।
পূর্ব মেদিনীপুরের বিশিষ্ট তৃণমূল নেতা গোপালচন্দ্র মাইতির বিরুদ্ধে পোস্টার পড়েছে জায়গায় জায়গায়। প্রচারে দেওয়া হয়েছে সচেতন নাগরিক মঞ্চের নাম। পোস্টারে গোপাল মাইতির ছবির পাশে চোরা গোপাল লিখে দেওয়া হয়েছে।

পোস্টার অভিযোগ ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি এই প্রাক্তন নেতা শাসকদলে যোগ দিয়েই বড় পদ পেয়ে যান। তাঁকে তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানও করে দেওয়া হয়। পোস্টারে অভিযোগ করা হয়েছে, পূর্বের বামফ্রন্ট সরকারের সময় থেকে বর্তমান তৃণমূল সরকার, বেকার যুবকদের থেকে চাকরি দেওয়ার নাম করে, কৃষকদের কৃষক ভাতা দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়েছেন। সমবায় সমিতিতে তাঁর বিরুদ্ধে টাকা তৎরুপেরও অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে পোস্টারে। যদিও সম্পর্কে অভিযুক্ত নেতার কোনও মন্তব্য পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications