ঝাড়গ্রামে সেনা ক্যাম্পে আত্মহত্যা জওয়ানের, তদন্তে পুলিশ

স্বাধীনতা দিবসের দিন যখন বাংলা তথা সারা দেশে উৎসবের আবহ, সেই মুহূর্তে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক সিআরপিএফ জওয়ান। মর্মান্তিক এই ঘটনা ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের।

স্বাধীনতা দিবসের দিন যখন বাংলা তথা সারা দেশে উৎসবের আবহ, সেই মুহূর্তে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক সিআরপিএফ জওয়ান। মর্মান্তিক এই ঘটনা ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের। জানা গিয়েছে সেখানকার সিআরপিএফ ক্যাম্পে এই ঘটনা ঘটে।

ঝাড়গ্রামে সেনা ক্যাম্পে আত্মহত্যা জওয়ানের, তদন্তে পুলিশ

প্রয়াত সিআরপিএফ জওয়ানের নাম শঙ্কর চাটুই। তিনি ১৬৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন। জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই তিনি গলায় দড়ি দিয়েছেন। স্বাধীনতা দিবসের দিন সকালে সকলে যখন পতাকা উত্তোলনে ব্যস্ত ঠিক তখনই সবার চোখ এড়িয়ে এই সিআরপিএফ জওয়ান নিজের ব্যারাকে গলায় দড়ি দেন।

পরের দিকে সহকর্মীরা তাঁকে খুঁজে না পেয়ে খোঁজ শুরু করে। শেষে শঙ্করকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। তড়িঘড়ি তাঁকে নয়াগ্রামের হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা শঙ্করকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। পারিবারিক অশান্তি নাকি এই আত্মহত্যার পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা নয়াগ্রাম থানার পুলিশ খতিয়ে দেখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+