পূণ্যভূমিকে কলুষিত করেছেন মোদী, বলছে কংগ্রেস! রাজনৈতিক স্বার্থে বিবেকানন্দকে ব্যবহার, বললেন সেলিম

বেলুড়ে বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠান। সেই মঞ্চ থেকেই সিএএ নিয়ে বিরোধীদের আক্রমণ মোদীর। বললেন ভুল বোঝানো হচ্ছে। পাল্টা বিরোধীদের আক্রমণ বিরোধীদের মোকাবিলায় বিবেকানন্দকে ব্যবহার করছেন মোদী।

বেলুড়ে বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠান। সেই মঞ্চ থেকেই সিএএ নিয়ে বিরোধীদের আক্রমণ মোদীর। বললেন ভুল বোঝানো হচ্ছে। পাল্টা বিরোধীদের আক্রমণ বিরোধীদের মোকাবিলায় বিবেকানন্দকে ব্যবহার করছেন মোদী। বেলুড়কে রাজনৈতিক আখড়া হিসেবে গড়ে তোলার চেষ্টার অভিযোগও করেছেন কেউ কেউ।

বেলুড়ের মঞ্চ থেকে সিএএ নিয়ে সওয়াল মোদীর

বেলুড়ের মঞ্চ থেকে সিএএ নিয়ে সওয়াল মোদীর

রবিবার ছিল বিবেকানন্দের জন্মদিন, জাতীয় যুব দিবস। বেলুড় থেকে সেই মঞ্চকেই ব্যবহার করেন প্রধানমন্ত্রী। বলেন সিএএ নিয়ে যুবকদের ভুল বোঝানো হচ্ছে। পাশাপাশি নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীদেরও আক্রমণ করেন।

 'রামকৃষ্ণ মিশনের মঞ্চে রাজনৈতিক মন্তব্য লজ্জাজনক'

'রামকৃষ্ণ মিশনের মঞ্চে রাজনৈতিক মন্তব্য লজ্জাজনক'

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জেরে আক্রমণ করেছেন সিপিএম নেতা মহঃ সেলিম। তিনি বলেছেন, যেখানে বেকারদের দরকার কাজ, শিক্ষার দরকার সেখানে প্রধানমন্ত্রী বিবেকানন্দকে ব্যবহার করেছেন রাজনৈতিক স্বার্থে। সেখানে প্রধানমন্ত্রীর মন্তব্য লজ্জাজনক বলেও মন্তব্য করেছেন তিনি।

 'বেলুড় মঠকে রাজনৈতিক আখড়া বানাবেন না প্রধানমন্ত্রী'

'বেলুড় মঠকে রাজনৈতিক আখড়া বানাবেন না প্রধানমন্ত্রী'

প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে অধীর চৌধুরী বলেছেন, বেলুড় মঠকে অপবিত্র করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বেলুড় মঠকে রাজনৈতিক আখড়া বানাবেন না।

বেলুড় হল শক্তি ও শিক্ষার স্থল, বললেন সোমেন

বেলুড় হল শক্তি ও শিক্ষার স্থল, বললেন সোমেন

প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী অনেকবার বেলুড়ে গিয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদীর মতো রাজনীতি করেননি। মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বেলুড় মঠকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করে প্রধানমন্ত্রী এই পূণ্যভূমিকে কলুষিত করেছেন। বলেছেন সোমেন মিত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+