নিজে নিরাপদে থেকে রাজ্যবাসীকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন, মমতার পুজো উদ্বোধন নিয়ে আক্রমণ সুজনের
নিজে নিরাপদে থেকে রাজ্যবাসীকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন, মমতার পুজো উদ্বোধন নিয়ে আক্রমণ সুজনের
১৩ অক্টোবর থেকে একের পর এক দুর্গাপুজোর উদ্বোধন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে একের পর এক পুজো উদ্বোধন করে রাজ্যবাসীর বিপদ বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী এমনই আক্রমণ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বাম পরিষদীয় নেতা সুজন অভিযোগ করেছেন মমতা নিজেকে নিরাপদে রেখে সাধারণ মানুষকে বিপদে ফেলছেন।

মমতাকে আক্রমণ সুজনের
করোনা আবহে দুর্গাপুজো করা নিয়ে সিপিএমের কোপে রাজ্য সরকার। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এই নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছেন, মুখ্যমন্ত্রী ভার্চুয়াল পুজো উদ্বোধন করে নিজেকে নিরাপদে রাখছেন। আর রাজ্যবাসীকে বিপদে ফেলছেন। জেলায় জেলায় পুজো উদ্বোধন করে দিয়েছেন মমতা। আর মানুষ মণ্ডপে ভিড় করতে শুরু করে দিয়েছেন। এতে বিপদ আরও বাড়বে।

পুজোর মঞ্চে রাজনীতি করছেন মমতা
বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন পুজোর মঞ্চ ব্যবহার করে রাজনীতি করছেন মমতা। দুর্গাপুজোয় ক্লাব গুলিকে সেকারণেই টাকা দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন সুজন। সেকারণে পুজো নিয়ে হাইকোর্টের মামলাকে সমর্থন জানিয়েছেন সুজন চক্রবর্তী। পুজোর পর করোনা বাড়লে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে বলে দাবি করেছেন সুজন।

পুজো নিয়ে মামলা
হাইকোর্টে পুজো বন্ধের দাবিতে জনস্বার্থ মামলা হয়েছে। পুজোয় ক্লাবগুলিকে অনুদান দেওয়া নিয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করেছে হাইকোর্ট। এই নিয়ে বিরোধীরাও সরব হয়েছেন। ক্লাবগুলিকে টাকা দিয়ে ভোটে তাদের হাতে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনই অভিযোগ করেছেন বিরোধীরা।

পুজো হলে করোনা বাড়বে
দেশের কোনও রাজ্যেই পুজোর অনুমতি দেওয়া হয়নি। কেবল মাত্র বাংলাতেই পুজোর অনুমতি দেওয়া হয়েছে। এই নিয়ে সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল। সমালোচনা জবাব দিয়ে মমতা বলেছেন দুর্গাপুজো ঘরে বসে করা যায় না সেকারণেই পুজোর অনুমতি।












Click it and Unblock the Notifications