সিপিএম আশার আলো দেখছে তথাগতের আশঙ্কায়, বঙ্গ রাজনীতির সমীকরণে বদল আসছে?
কংগ্রেসের কাছে কর্নাটকের বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পর থেকেই বিরোধীদের পালে হাওয়া লেগেছে। বিরোধীরা আবার নতুন কররে অক্সিজেন পেতে চাইছে। এমনকী কেন্দ্রের শাসক দলের নেতারাও মনে করছেন বিজেপি যদি এই হার থেকে শিক্ষা না নেয়, তবে বিরোধীরা ফের জেগে উঠবে।
বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি ও রাজ্যপাল তথাগত রায় সম্প্রতি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিজেপি কর্নাটকের হার থেকে শিক্ষা না নিলে সব ভোট এরপর সিপিএমে চলে যাবে। বিজেপি সর্বদাই ভুলের উপর ভর করে চলছে। তা চলতে থাকলে বাংলার মানুষ কিন্তু বিজেপির প্রতি সমর্থন হারাবে।

বিজেপির ভোটব্যাঙ্ক ফের বামেদের থেকে ফিরে যাবে বলে যে আশঙ্কা প্রকাশ করেছেন তথাগত রায়, সেই কথাই ফলাও করে দাবি করে আসছেন সিপিএমের নেতা-নেত্রীরা। একুশের নির্বাচনের পর থেকেই সিপিএম তথা বামেরা ঘুরে দাঁড়াচ্ছে। এবার বামেদের সেই দাবিকেই মান্যতা দিলেন বিজেপি নেতা।
বাংলায় বামেদের ভোটব্যাঙ্কে থাবা বসিয়েই যে বিজেপির উত্থান হয়েছিল, তা স্পষ্ট দেখা গিয়েছে ২০১৯ থেকে শুরু করে ২০২১-এর বিধানসভা নির্বাচনে। ২০১৯ সালে বামেদের শূন্য করে বিজেপির উত্থান হয়েছিল বঙ্গে। তারপর ২০২১-এও দেখা গিয়েছে একই চিত্র। বামেরা বিধানসভা থেকেও শূন্য হয়ে গিয়েছিল।

উভয় ক্ষেত্রেই তৃণমূলের ভোটপ্রাপ্তি কিন্তু কমেনি। সিপিএমের ভোটের অধিকাংশ গিয়েছিল বিজেপির ঝুলিতে। কিন্তু বাংলায় বিজেপির শোচনীয় পরাজয়ের পর থেকে ফের সিপিএমের দিকে ঝুঁকতে শুরু করেছেন মানুষ। তাঁরা মনে করছেন বিজেপি, নয়, সিপিএম তথা বামেরাই বিকল্প, অন্তত এমনটাই দাবি বাম-নেতৃত্বের।
একুশরে পরবর্তী নির্বাচনে অর্থাৎ পুরসভা নির্বাচন বা উপনির্বাচনে দেখা গিয়েছে সিপিএমই প্রধান বিরোধী হয়ে উঠেছে। ভোট শতাংশের নিরিখে না হলেও কিছু ক্ষেত্রে তৃণমূলকে হারাতে সমর্থ হয়েছে বামেরাই। বিজেপি পিছু হটেছে। এরপর থেকেই বামেরা দাবি করতে শুরু করেন, তারা ঘুরে দাঁড়াচ্ছেন।

এই অবস্থায় কর্নাটক নির্বাচনে বিজেপিকে একক দক্ষতায় হারিয়ে কংগ্রেস বুঝিয়ে দিয়েছে, বিজেপিকে হারানো সম্ভব। সেইসঙ্গে বিরোধী দলগুলি এই ফলে উজ্জীবিত। ফলে তারা আরও সঙ্ঘবদ্ধ হয়ে আগামী নির্বাচনগুলিতে লড়বে। মানুষও তাঁদের দিকে ঝুঁকবে।
সেই ভাবনা থেকেই তথাগত রায় মনে করেন, কর্নাটকের হার বিজেপির কাছে ধাক্কা হতে পারে, কিন্তু এই ধাক্কা থেকে শিক্ষা নিতে হবে। হার থেকে শিক্ষা নিয়েই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য তৈরি হতে হবে। তা না হলেই বিপদ! আসন্ন নির্বাচনে বিজেপির অবস্থা হবে বেহাল!
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী










Click it and Unblock the Notifications