রাজ্যপালকে বিজেপি এজেন্ট বলে আক্রমণ সিপিআইএমএলের
রাজ্যপালকে বিজেপি এজেন্ট বলে আক্রমণ সিপিআইএমএলের
এদিন প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনখড়কে আক্রমণ শানাল সিপিআইএম লিবারেশন। তাঁরা বিজ্ঞপ্তিতে লিখেছে, রাজ্যের মানুষ যখন করোনা মহামারি ও লক-ডাউনের যাঁতাকলে বিপর্যস্ত, তখন সমস্ত রীতি- নীতি অগ্রাহ্য করে রাজ্যপাল যে বিবৃতি দিয়ে চলেছেন বা টুইট করে চলেছেন তা সাংবিধানিক সমস্ত সীমা লঙ্ঘন করে প্রশাসনিক কাজে নির্লজ্জ হস্তক্ষেপ।

তাঁদের অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদী, অমিত শাহ জুটি পালা করে বিরোধী দলগুলি পরিচালিত রাজ্য সরকারগুলিকে এভাবেই ব্যতিব্যস্ত করা এবং প্রশাসনের কাছে হস্তক্ষেপ করে চলেছে। রাজ্যপাল ধনখড় শুধু কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করছেন তাই নয়, এরাজ্যের বিজেপির একজন সক্রিয় কার্যকর্তা হিসাবে কাজ করছেন।
পাশাপাশি রাজ্য সরকারকে তাঁদের পরামর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উচিত রাজ্যপালের সাথে অহেতুক দ্বৈরথে না নেমে বিপন্ন মানুষের খাদ্য, চিকিৎসা, মজুরী, জীবিকা, আশ্রয়ের ব্যবস্থা করায় মনোনিবেশ করা।












Click it and Unblock the Notifications