মমতার বিরুদ্ধে থাকছেন না বামপ্রার্থী! নন্দীগ্রামে ভোটের মুখে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত সিপিআইয়ের

মমতার বিরুদ্ধে থাকছে না বামপ্রার্থী! নন্দীগ্রামে ভোটের মুখে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত সিপিআইয়ের

নন্দীগ্রামে কোনও বামপ্রার্থী থাকছে না এবার। জোটের স্বার্থে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল সিপিআই। ফলে পাঁচ দশক পর এমন ঘটনা ঘটতে চলেছে বর্তমানে শুভেন্দু-গড় বলে পরিচিত নন্দীগ্রামে, যেখানে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কে প্রার্থী হয়, তা নিয়ে আগ্রহ তুঙ্গে।

আব্বাসের দলকে আসন ছাড়ার সিদ্ধান্ত সিপিআইয়ের

আব্বাসের দলকে আসন ছাড়ার সিদ্ধান্ত সিপিআইয়ের

এতদিন এই আসনে প্রার্থী দিয়ে এসেছে সিপিআই। এবার তারা প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিল। জোটের স্বার্থে এই আসনটি এবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আব্বাসের দলকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিআই। ফলে সংখ্যালঘু অধ্যুষিত নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবার আরও চ্যালেঞ্জের।

নন্দীগ্রামে এবার আব্বাসের দল আইএসএফ প্রার্থী দেবে!

নন্দীগ্রামে এবার আব্বাসের দল আইএসএফ প্রার্থী দেবে!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার নন্দীগ্রাম ভোটে লড়বে আব্বাস সিদ্দিকির দল। বাম-কংগ্রেসের সঙ্গে আসনরফা অনুযায়ী নন্দীগ্রামে এবার আব্বাসের দল আইএসএফ প্রার্থী দিতে চলেছে। ফলে মমতার লড়াই আরও কঠিন হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কেননা এখানে সংখ্যালঘু ভোট অপেক্ষাকৃত বেশি।

নন্দীগ্রামে লড়াই তৃণমূল, বিজেপি ও আইএসএফের

নন্দীগ্রামে লড়াই তৃণমূল, বিজেপি ও আইএসএফের

বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির দলের আসনরফার শর্ত অনুযায়ী বাম শরিকদের একটি করে আসন ছাড়ার প্রস্তাব দেয় সিপিএম। সেইমতো সিপিআই নন্দীগ্রাম আসনটি আইএসএফকে ছাড়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে ৫০ বছর পর নন্দীগ্রামে কোনও বামপ্রার্থী থাকবে না। এবার লড়াই হতে চলেছে তৃণমূল, বিজেপি ও আইএসএফের মধ্যে।

সংখ্যালঘু মুসলিম ভোটে থাবা বসাবেন আব্বাস!

সংখ্যালঘু মুসলিম ভোটে থাবা বসাবেন আব্বাস!

শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নন্দীগ্রাম থেকে লড়ার ইচ্ছাপ্রকাশ করেন। শুভেন্দু এরপর তাঁকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন। এই নন্দীগ্রামে ৬২ হাজারেরও বেশি মুসলিম ভোট রয়েছে। সেই ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতবড় সিদ্ধান্ত নিলেও, বাকি ২ লক্ষ ১৩ হাজার ভোটের চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু। এদিকে সংখ্যালঘু মুসলিম ভোটে থাবা বসাতে হাজির আবার আব্বাসের দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+