রাজ্যে কমল করোনা পরীক্ষার খরচ! প্যান্ডেলে যাওয়ার আগে মাস্ক পরুন, বললেন মুখ্যমন্ত্রী

রাজ্যে কমল করোনা পরীক্ষার খরচ! প্যান্ডেলে যাওয়ার আগে মাস্ক পরুন, বললেন মুখ্যমন্ত্রী

রাজ্যে করোনার (coronavirus) আরটিপিসিআর-এর (rtpcr) খরচ কমল। এদিন বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছেন মুখ্যসচিব। এতদিন পর্যন্ত এই খরচ ছিল ২২৫০ টাকা। এদিন রাজ্য সরকারের ঘোষণায় বলা হয়েছে, এবার থেকে টেস্ট পিছু ১৫০০ টাকার বেশি নেওয়া যাবে না। স্বাস্থ্যভবন সর্বক্ষণের জন্য খোলা থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী(mamata banerjee)

 খরচ কমল আরটিপিসিআর টেস্টের

খরচ কমল আরটিপিসিআর টেস্টের

প্রথমবার জুন মাসে করোনায় আরটিপিসিআর টেস্টের খরচ কমিয়েছিল রাজ্য সরকার। সেই সময় থেকে খরচ ২২৫০ টাকায় বেধে দেওয়া হয়েছিল। তবে ১২ অক্টোবর মুখ্যসচিবের ঘোষণার পরে সেই খরচ অনেকটাই কমে গেল। এখন থেকে সেই টেস্টের জন্য ১৫০০ টাকার বেশি নেওয়া যাবে না।

কোভিড হাসপাতালে বেড বাড়ছে

কোভিড হাসপাতালে বেড বাড়ছে

রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছে। সেই কারণে কোভিড হাসপাতালগুলিতে বেডের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। দিন কয়েকের মধ্যেই বাঙুর হাসপাতালে বেড বাড়ছে ৫৬ টি। আর রাজ্য জুড়ে বাড়ছে ৪৯৬ টি। যে বেড বাড়ছে তার অর্ধেক এইচডিইউ বলে জানিয়েছে রাজ্য সরকার।

কোভিড হাসপাতালে অ্যাম্বুলেন্সের খরচ কমাতে হবে

কোভিড হাসপাতালে অ্যাম্বুলেন্সের খরচ কমাতে হবে

এদিন রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কোভিড হাসপাতালগুলিতে অ্যাম্বুলেন্সের খরচ কমাতে হবে। হাসপাতালগুলিতে রোগী নিয়ে যেতে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে রোগীর পরিজনদের। ১ কিমি যে্তে ১ হাজার টাকা ভাড়া চাওয়ার অভিযোগও নতুন নয়। সেক্ষেত্রে রাজ্য সরকারের এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ।

স্বাস্থ্য দফতরের ছুটি বাতিল

স্বাস্থ্য দফতরের ছুটি বাতিল

এদিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে পুজোয় স্বাস্থ্য দফতরের ছুটি বাতিল করা হয়েছে। ৭ দিন ২৪ ঘন্টা সর্বক্ষণের জন্য খোলা থাকবে স্বাস্থ্যভবন।

 হাসপাতালে নার্স নিয়োগ

হাসপাতালে নার্স নিয়োগ

এদিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, হাসপাতালগুলিতে নতুন করে ২৪৭৫ জন নার্স নিয়োগ করা হবে। আগামী কিছুদিনের মধ্যেই এই নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।

 প্যান্ডেলে যাওয়ার আগে মাস্ক পরুন

প্যান্ডেলে যাওয়ার আগে মাস্ক পরুন

মুখ্যমন্ত্রী এদিন নবান্নে করা সাংবাদিক সম্মেলনে সাধারণ মানুষের কাছে করা আবেদনে জানিয়েছেন, প্যান্ডেলে যাওয়ার আগে মাস্ক পরুন। পাশাপাশি সামাজিক দূরত্ববিধি মানার জন্যও আবেদন করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+