পশ্চিমবঙ্গে করোনা বিধিনিষেধের সময় বাড়ল, ট্রেন চলাচল নিয়ে কোন বার্তা
পশ্চিমবঙ্গে করোনার বিধিনিষেধের (corona restriction) সময়সীমা বাড়ানো হল। এদিন মুখ্যসচিব বিষয়টি নিয়ে একটি নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ বাড়ানোর কথা জানানো হয়েছে। নির্দেশিক
পশ্চিমবঙ্গে করোনার বিধিনিষেধের (corona restriction) সময়সীমা বাড়ানো হল। এদিন মুখ্যসচিব বিষয়টি নিয়ে একটি নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ বাড়ানোর কথা জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই এই বিধিনিষেধের সময় বাড়ানো হয়েছে।

ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সুপারিশ
মুখ্যসচিব যে নির্দেশিকা জারি করেছেন, তাতে উল্লেখ করেছেন বর্তমানে রাজ্যের করোনা মহামারীর পরিস্থিতি বিবেচনা করে রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি কোভিড নাইন্টিনের যে বিধিনিষেধ রাজ্যে জারি করা হয়েছে, তার সময়সীমা আরও বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। এর আগে ২৮ অগাস্ট এই বিধিনিষেধের সময়সীমা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছিল।

আগের নির্দেশিকার ছাড় বলবত থাকবে
এদিনের নির্দেশিকায় বলা হয়েছে, এর আগেকার নির্দেশিকায় যেসব ছাড় দেওয়া হয়েছিল তা এবারের নির্দেশিকাতেও বলবত থাকবে। আগেকার নির্দেশিকায় বলা হয়েছিল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং ক্লাস ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে চালানো যাবে। এছাড়া রাত ১১ টা থেকে ভোর ৫ টার মধ্যে গাড়ি কিংবা মানুষের যাতায়াতের ওপরে যে নিষেধাজ্ঞা ছিল তাও বলবত রাখা হবে। তবে এর বাইরে রাখা হয়েছে স্বাস্থ্য পরিষেবা, আইনশৃঙ্খলা, অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ, কৃষিজাতপণ্য সরবরাহকে।

মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে
নির্দেশিকায় বলা হয়েছে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা ছাড়াও স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যেসব বিধিনিষেধ রয়েছে তা বজায় থাকছে।পাশাপাশি নিয়োগকর্তা, পরিচালন সমিতি, মালিকপক্ষ কিংবা কোনও অফিসের সুপার ভাইসরদের উদ্দেশে নির্দেশিকায় বলা হয়েছে সব ধরনের কোভিড প্রোটোকল মেনে চলার জন্য। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট সময় অন্তর স্যানিটাইজেশন, কর্মীদের ভ্যাকসিনের মতো বিষয়ও। যতটা সম্ভব বাড়ি থেকে কাজের বন্দোবস্ত করতেও বলা হয়েছে এই নির্দেশিকায়।

স্থানীয় প্রশাসনকে নির্দেশিকা
জেলা প্রশাসন, পুলিশ কমিশনারেট এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলিকের উদ্দেশে বলা হয়েছে, তারা যেন উপরের নির্দেশিকা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। যদি বিধিনিষেধে কোনও রকমের অমান্য করার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫ অনুযায়ী যেন তারা ব্যবস্থা গ্রহণ করেন।

ট্রেন চলাচল
১৫ সেপ্টেম্বর জারি করা সরকারি নির্দেশিকায় ট্রেন কিংবা বাসের কথা কিছুই বলা হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে বাসগুলিতে যেমন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের কথা বলে হয়েছে এবং ট্রেন পরিষেবা যেমন চলছে তেমনই চলবে। সেক্ষেত্রে আপাতত আগের মতো লোকাল ট্রেন পরিষেবা শুরু কোনও সম্ভাবনাই নেই। যেভাবে রেলের তরফে স্টাফ স্পেশালের নামে ট্রেন চালানো হচ্ছে তেমনই চলবে, এমনটাই বলছেন প্রশাসনিক আধিকারিকরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications