পুজোর মুখে ফের বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ, তবে কমেছে দৈনিক মৃত্যু

পুজোর মুখে ফের বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ, তবে কমেছে দৈনিক মৃত্যু

দুর্গাপুজোর আগে ফের বাড়ল রাজ্যের দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭৭১ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ১৩ জন। সুস্থতার হার বেড়েছে ৯৮.৩২ শতাংশ।

পুজোর মুখে ফের বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ, তবে কমেছে দৈনিক মৃত্যু

পুজো শুরু হয়ে গিয়েছে প্রায়। মহালয়ার দিনেই পর পর ৬টি পুজোপ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। প্রথমে হাইকোর্টে মণ্ডপে একেবারে নো এন্ট্রি জারি করলেও পরে একাধিক ক্ষেত্রে অনুমতি দিয়েছে যে দুটি ডোজের করোনা টিকা থাকলে সিঁদুর খেলা এবং অঞ্জলি দেওয়া যাবে। রাজ্য সরকারও পুজোয় রাতে ঠাকুর দেখায় ছাড় দিয়েছে। অর্থাৎ পুজোর চারদিন নাইট কার্ফুতে ছাড় ঘোষণা করা হয়েছে। তারমধ্যেই পুজোর দিন যত এগিয়ে আসছে রাজ্যে করোনা সংক্রমণ তত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭১ জন। গতকাল সংখ্যাটা ছিল ৭৪৬ জন। গত ২৪ ঘণ্টায় কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টা মারা গিয়েছেন ১৩ জন। গতকাল মারা গিয়েছিলেন ১৫ জন।

দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। তারপরেই রয়েছেন উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ১৩৪ জন। তারপরেই রয়েছে হুগলি। এবং নদীয়া। নদিয়া গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ জন। আর হুগলিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬ জন। এই দুই জেলাকে আবার করোনা সংক্রমণে টক্কর দিচ্ছে হাওড়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৭৫।

দৈনিক মৃত্যুর পরিসংখ্যানেও শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৪ জন। উত্তর ২৪ পরগনাতেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪ জন। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ১ জন করে মারা গিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে। এদিকে আবার কেন্দ্রের তরফেও উৎসবের মরশুমে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সতর্ক করা হয়েছে। বারবার সকলকে করোনা বিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রের এবং রাজ্য সরকারের তরফে বলা হয়েছে করোনা বিধি মেনেই যেন সতর্ক থাকেন সকলে তা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+