চিনকেও ছাপিয়ে গেল কলকাতা, করোনায় উত্তর ২৪ পরগনায় রয়েছে একটু পিছনে
চিনকেও ছাপিয়ে গেল কলকাতা, করোনায় উত্তর ২৪ পরগনায় রয়েছে একটু পিছনে
কলকাতার করোনা সংক্রমণ ছাপিয়ে গেল চিনকেও। উত্তর ২৪ পরগনাও সেই পরিসংখ্যানকে তাড়া করেছে। অচিরেই উত্তর ২৪ পরগনাও চিনকে ছাপিয়ে যাবে। বাংলায় এখনও করোনা সংক্রমণের ধারা অব্যাহতই রয়েছে। এখনও এই দুই জেলায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৮০০-র উপরে। দৈনিক সংক্রমণ লাগাম টানা যাচ্ছে না কিছুতেই।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯৪২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৪৬। উত্তর ২৪ পরগনায় ৮১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যাসাত হাজারের আশেপাশেই ঘোরাফেরা করছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২২৮৭ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৬৫৭।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
শুক্রবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৮৬৫৩৬। এই সংখ্যা চিনের মোট আক্রান্তের তুলনায় বেশি। চিনে মোট করোনা আক্রান্ত হয়েছে ৮৬১৫১। শুধু এদিন কলকাতা ৮৪৬ জন আক্রান্ত হয়েছেন, সেখানে চিনে আক্রান্ত হয়েছে মাত্র ৩৬ জন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২২৮৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৭৭০২৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭২২১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭১১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৮১৩৭৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮১৬ জন। মৃত্যু হয়েছে মোট ১৬৫৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৭২৮৭১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৮৪৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭০৭ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা
হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ২৬৮১৪। এদিন আক্রান্ত হয়েছেন ২৩৯ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭৬৬ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২৮৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২৬২৫৮। হুগলিতে ২৪৮ জন বেড়ে আক্রান্ত ১৯৪৭৫ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৬৫৭৭, কোচবিহারে ৯১২২, দার্জিলিংয়ে ১২৩০১, কালিম্পংয়ে ১৫০০, জলপাইগুড়িতে ৯৬৮০, উত্তর দিনাজপুরে ৫০১১, দক্ষিণ দিনাজপুরে ৭১৭৭, মালদহে ১০৩০৩, মুর্শিদাবাদে ৯২৩৮, নদিয়ায় ১৩৩৫২, বীরভূমে ৬৬৩৮, পুরুলিয়ায় ৫৪১০, বাঁকুড়ায় ৮৩৯৬, ঝাড়গ্রামে ১৯৭৫, পশ্চিম মেদিনীপুরে ১৫২৬৬, পূর্ব মেদিনীপুরে ১৫৬৮৫, পূর্ব বর্ধমানে ৮৩৫০, পশ্চিম বর্ধমানে ১০৯৫৯ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।












Click it and Unblock the Notifications