করোনায় ফিরছে স্বস্তি! কলকাতা-উত্তর ২৪ পরগনার সংক্রমণ কমছে দ্রুত, নজরে ২৩ জেলা
বাংলার করোনায় ফিরছে স্বস্তি! কলকাতা-উত্তর ২৪ পরগনার সংক্রমণ এবার কমছে দ্রুত। পুরুলিয়ায় টানা তিনদিন ১০-এর নিচে সংক্রমণ।
বাংলার করোনায় ফিরছে স্বস্তি! কলকাতা-উত্তর ২৪ পরগনার সংক্রমণ এবার কমছে দ্রুত। পুরুলিয়ায় টানা তিনদিন ১০-এর নিচে সংক্রমণ। আর সবথেকে বেশি সংক্রমিত যে দুই জেলা, সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণে রাশ টানা সম্ভব হয়েছে। ২৩ জেলার পরিসংখ্যানের নিরিখে সর্বোচ্চ সংক্রমণ উত্তর ২৪ পরগনায়, সর্বনিম্ন পুরুলিয়ায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ৩ হাজারে নিচে নামল। বাংলায় ২৭৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৮৭। উত্তর ২৪ পরগনায় ৩৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৮২৩ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৩৬৫।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৬০২৬। শুধু এদিনই কলকাতায় ২৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৮২৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৯৯০৩৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১৬৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২১৫ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৩২৫৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৮৮ জন। মৃত্যু হয়েছে মোট ৪৩৬৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৫৬৪৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩২৪৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩১৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১৮৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৩০৮২ জন। হাওড়ায় আক্রান্ত ৯১৭০৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৭৫ জন। হুগলিতে ১৭২ জন বেড়ে আক্রান্ত ৭৮৬২৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৭৪ জন, কোচবিহারে ৯৪ জন, দার্জিলিংয়ে ২৪০ জন, কালিম্পংয়ে ২৯ জন, জলপাইগুড়িতে ১৮৮ জন, উত্তর দিনাজপুরে ৫২ জন, দক্ষিণ দিনাজপুরে ১৭ জন, মালদহে ৩০ জন, মুর্শিদাবাদে ২৭ জন, নদিয়ায় ১২২ জন, বীরভূমে ২৬ জন, পুরুলিয়ায় ৬ জন, বাঁকুড়ায় ৭৬ জন, ঝাড়গ্রামে ৫৯ জন, পশ্চিম মেদিনীপুরে ১২৮ জন, পূর্ব মেদিনীপুরে ২৬৫ জন, পূর্ব বর্ধমানে ৫৯ জন, পশ্চিম বর্ধমানে ৮৫ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications