বাংলার করোনা সংক্রমণে উদ্বেগের ভরকেন্দ্র সেই কলকাতা! একনজরে জেলাওয়াড়ি পরিসংখ্যান
বাংলার করোনা সংক্রমণে উদ্বেগের ভরকেন্দ্র সেই কলকাতা! একনজরে জেলাওয়াড়ি পরিসংখ্যান
কলকাতায় করোনার দৈনিক সংক্রমণে উদ্বেগ বেড়েই চলেছে পুজোর বাংলায়। কলকাতায় সক্রিয় করোনা রোগীর সংখ্যাও ঊর্ধ্বমুখী। তবে এদিনের করোনা পরিসংখ্যানে কলকাতা ও শহরতলির বাইরের জেলাগুলিতে স্বস্তির ছবি স্পষ্ট। পুজোর কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ ২০০-র দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল সোমবার। মঙ্গলবার তা একটু কমে ১৮৩। বাংলার ১৭ জেলায় দৈনিক করোনা সংক্রমণ ৩০-এর নিচে। ১০-এর নিয়ে ৮ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭২৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৮৩ জন। উত্তর ২৪ পরগনায় ১০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ ২০০-র দোরগোড়া থেকে একটু সরে ১৮৩ হয়েছে। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১০০-র সামান্য উপরে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে অনেকটাই এগিয়ে কলকাতা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৯৪৩৯। এদিন কলকাতায় ১৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১১১ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১২৬৩৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৬৯০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৬১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৭৫১০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৬ জন। মৃত্যু হয়েছে মোট ৪৭৮৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২১৪৭৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৪৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৬৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০০০৩৮ জন। হাওড়ায় আক্রান্ত ৯৭৮৭৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৬ জন। হুগলিতে ৬৯ জন বেড়ে আক্রান্ত ৮৫৩৯৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৬ জন, কোচবিহারে ২০ জন, দার্জিলিংয়ে ৩০ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১৫ জন, উত্তর দিনাজপুরে ৪ জন, দক্ষিণ দিনাজপুরে ১১ জন, মালদহে ১৫ জন, মুর্শিদাবাদে ৭ জন, নদিয়ায় ৪৭ জন, বীরভূমে ৭ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৮ জন, ঝাড়গ্রামে ৩ জন, পশ্চিম মেদিনীপুরে ২৯ জন, পূর্ব মেদিনীপুরে ১৪ জন, পূর্ব বর্ধমানে ১৬ জন, পশ্চিম বর্ধমানে ১২ জন আক্রান্ত হয়েছেন এদিন।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ১০ লক্ষ ৪৭ হাজার ৬৩৮ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৮ লক্ষ ২৩ হাজার ৭২০ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ লক্ষ ২৩ হাজার ৯১৮ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৬ কোটি ৭৫ লক্ষ ৪৮ হাজার ৯৫৩ জনের। প্রথম ডোজ ৪ কোটি ৯০ লক্ষ ৪৮ হাজার ৬৩৪। আর দ্বিতীয় ডোজ ১ কোটি ৮৫ লক্ষ ৩১৯।












Click it and Unblock the Notifications