কলকাতা-উত্তর ২৪ পরগনার সংক্রমণ নামল ১৫০-র নিচে, বাকি ২১ জেলায় পরিসংখ্যান একনজরে

কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ নামল ১৫০-র নিচে। তবে পরীক্ষা কম হওয়াতেই কলকাতার সংক্রমণ কম বলে মনে করা হচ্ছে। বাকি ২১ জেলায় করোনা সংক্রমণ ৫০ বা ৫০-এর নিচে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ নামল ১৫০-র নিচে। তবে পরীক্ষা কম হওয়াতেই কলকাতার সংক্রমণ কম বলে মনে করা হচ্ছে। বাকি ২১ জেলায় করোনা সংক্রমণ ৫০ বা ৫০-এর নিচে। কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ ও সক্রিয় নিম্নমুখী হয়েছে বিগত তিন-চারদিন ধরে। কলকাতায় সক্রিয়ের সংখ্যা কমে ২১০০-র ঘরে নেমেছে। তবে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ কমলেও বাড়ছে সক্রিয়ের সংখ্যা। দুই জেলায় মৃত্যু যথাক্রমে ৩ ও ৪ জন।

কলকাতা-উত্তর ২৪ পরগনার সংক্রমণ নামল ১৫০-র নিচে

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০৩। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৪৯ জন। উত্তর ২৪ পরগনায় ১৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ তিনশোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-এর উপরে। সক্রিয়ের সংখ্যায় কলকাতা ২১০০-র ঘরে নেমেছে। আর উত্তর ২৪ পরগনা সাড়ে ১৩০০ পেরিয়ে গিয়েছে। এদিন ৩২ জন কমেছে কলকাতার করোনা সক্রিয়ের সংখ্যা। উত্তর ২৪ পরগনায় বেড়েছে ২৪ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২৪২০৬। এদিন কলকাতায় ১৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১৭৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৬৯০৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২১২৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৭৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩০৩৪৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮৫১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৪১৩৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৫১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০১৪৬৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯৯২৬৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫০ জন। হুগলিতে ৪৬ জন বেড়ে আক্রান্ত ৮৬৭৩৯ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৪ জন, কোচবিহারে ১০ জন, দার্জিলিংয়ে ১৮ জন, কালিম্পংয়ে ৬ জন, জলপাইগুড়িতে ৫ জন, উত্তর দিনাজপুরে ৫ জন, দক্ষিণ দিনাজপুরে ২৯ জন, মালদহে ২ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ২৮ জন, বীরভূমে ৪ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ৫ জন, ঝাড়গ্রামে ৭ জন, পশ্চিম মেদিনীপুরে ১৯ জন, পূর্ব মেদিনীপুরে ৮ জন, পূর্ব বর্ধমানে ১২ জন, পশ্চিম বর্ধমানে ১৫ জন আক্রান্ত হয়েছেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+