মুর্শিদাবাদ দ্রুত সুস্থ হচ্ছে করোনায়! পাল্লা দিয়ে পুরুলিয়াও এগোচ্ছে, পরিসংখ্যান একনজরে
মুর্শিদাবাদে দ্রুত সুস্থ হচ্ছে করোনায়! পাল্লা দিয়ে পুরুলিয়াও এগোচ্ছে, পরিসংখ্যান একনজরে
বাংলার ৩ জেলায় মাত্র ১ জন করে আক্রান্ত মিলেছে করোনায়। মোট ৯ জেলায় ১০-এর নিচে দৈনিক সংক্রমণ। বিগত ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী, কালিম্পং, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদে একজন করে সংক্রমিত হয়েছে। সবথেকে ভালো পরিসংখ্যান মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে করোনা সক্রিয়ের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২১। আর তার সঙ্গে পাল্লা দিয়ে পুরুলিয়ায় সক্রিয়ের সংখ্যাও কমে ৩০ হয়ে গিয়েছে। এদিন পুরুলিয়ায় দৈনিক সংক্রমণ মাত্র ২। কয়েকদিন ধরে এই জেলায় ১ জন করে সংক্রমিত হচ্ছিল।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫২৪। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১০৫ জন। উত্তর ২৪ পরগনায় ১০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাকে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলারই দৈনিক সংক্রমণ ১০০-র উপরে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে সামান্য এগিয়ে কলকাতা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৫২৫৮। এদিন কলকাতায় ১০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০৪০ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৮৯০৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩১৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১০১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৪১৪৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৩ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬৮৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৮১৮৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৭৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৮৬২৬ জন। হাওড়ায় আক্রান্ত ৯৬৪২০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬ জন। হুগলিতে ৩২ জন বেড়ে আক্রান্ত ৮৩৮৮৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৮ জন, কোচবিহারে ১২ জন, দার্জিলিংয়ে ১৮ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১৫ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১০ জন, মালদহে ১১ জন, মুর্শিদাবাদে ১ জন, নদিয়ায় ৪২ জন, বীরভূমে ২ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ১৭ জন, ঝাড়গ্রামে ৯ জন, পশ্চিম মেদিনীপুরে ২২ জন, পূর্ব মেদিনীপুরে ১৪ জন, পূর্ব বর্ধমানে ৬ জন, পশ্চিম বর্ধমানে ৬ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications