বাংলার দৈনিক করোনা সংক্রমণ নামল ৭০০-র ঘরে, সক্রিয় কমলেও সংক্রমণের হারে উদ্বেগ

বাংলার দৈনিক করোনা সংক্রমণ নামল ৭০০-য়, সক্রিয় কমলেও সংক্রমণের হারে উদ্বেগ

বাংলার দৈনিক করোনা সংক্রমণ এক ধাক্কায় ৭০০-র ঘরে নামল ঠিকই, কিন্তু করোনার পরীক্ষা কম হওয়ায় সংক্রমণের হার প্রায় ২.৫-এ পৌঁছে গেল। তবে সোমবারের করোনা বুলেটিনে করোনামুক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সক্রিয়ের সংখ্যা কমেছে অনেকটাই। নাগাড়ে করোনার সক্রিয় বেড়েছিল, তারপর রবিবার থেকে একটু কমতে শুরু করে। এদিন ১৫০ কমল করোনা সক্রিয়। সংক্রমণের হার রবিবার কমে ২-এর নিচে নেমে গিয়েছিল। এদিন করোনা পরীক্ষা কম হওয়ায় তা বেড়ে ২.৫ ছুঁই ছুঁই ফের।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭২৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৩ হাজার ৬৩৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯১৪৯। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.৪৯ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-য় নেমে গিয়েছে। সংক্রমণের হারে আলগা হয়েছে রাশ।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৯৩ হাজার ৬৩৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ১৪৬ জন। এদিন ১৫০ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭২৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮৬৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৬৬ হাজার ৩৩৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২৯ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯২ লক্ষ ৫৭ হাজার ৭১৫। ১৫০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২১৩৯৭১। এদিন টেস্টিং হয়েছে ২৯১১২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.৪৯ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ২ লক্ষ ৯২ হাজার ৫৩৩ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লক্ষ ৩৯ হাজার ৩৪৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৩ হাজার ২১৪ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৭ কোটি ৭৭ লক্ষ ১৮ হাজার ৮০ জনের। প্রথম ডোজ ৫ কোটি ৬১ লক্ষ ৫৮ হাজার ৮৮১ জনের। আর দ্বিতীয় ডোজ ২ কোটি ১৫ লক্ষ ৫৯ হাজার ১৯৯ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২২৭৪৬। এদিন ২০৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৯৩৫১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৭৯ জন বেড়ে হয়েছে ১০১০৩৬। হাওড়ায় আক্রান্ত ৯৮৮৩১। এদিন আক্রান্ত হয়েছেন ৭৪ জন। হুগলিতে ৪৮ জন বেড়ে আক্রান্ত ৮৬৩৪৮ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিন অনুযায়ী ২০০-এর সামান্য বেশি সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণ ১০০-এর নিচে নেমেছে। ৫০-এর ঊর্ধ্বে করোনা সংক্রমণ দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায়। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন পুরুলিয়ায়। ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২২ জন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+