টেস্ট বাড়তেই করোনার সংক্রমণ ফের সাতশো ছাড়াল বাংলায়, তবে সংক্রমণের হার নিম্নমুখী

করোনার সংক্রমণ ফের সাতশো ছাড়াল বাংলায় টেস্ট বাড়তেই, তবে সংক্রমণের হার নিম্নমুখী

করোনার সংক্রমণ ফের সাতশো ছাড়াল বাংলায়। টেস্ট বাড়তেই দৈনিকর আক্রান্তও বাড়ছে। তবে সংক্রমণের হার একটু নিম্নমুখী হয়েছে। সোমবার সংক্রমণের হাত ৩ শতাংশে পৌঁছে গিয়েছিল। মঙ্গলবার তা ফের নেমে ২.১৯। তবে সংক্রমণ যথারীতি বাড়ছে পুজোর পর। ৩৩ হাজার টেস্ট হল এদিন, তাতেই সংক্রমণ ৭০০-র উপরে। এদিন আবার করোনা সক্রিয়ের সংখ্যা বাড়তে শুরু করল। এর আগে টানা পাঁচদিন করোনা সক্রিয় কমেছিল বাংলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭২৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮১ হাজার ৯৪৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৯৯৮। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ২.১৯ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা যেমন তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে, তেমনই টেস্টিং গতদিনের তুলনায় বেড়েছে। ফলে সংক্রমণের হার এক লাফে অনেকটাই নেমেছে এদিন।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৮১ হাজার ৯৪৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৪২৮ জন। এদিন ১২ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৪৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭০৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৫৫ হাজার ৫২০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩৩ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮৭ লক্ষ ৩৩ হাজার ৪১৪। ১৫০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২০৮১৪৯। এদিন টেস্টিং হয়েছে ৩৩২১২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.১৯ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৯৪৩৯। এদিন ১৮৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৭৫১০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৬৬ জন বেড়ে হয়েছে ১০০৩৮। হাওড়ায় আক্রান্ত ৯৭৮৭৭। এদিন আক্রান্ত হয়েছেন ৫৬ জন। হুগলিতে ৬৯ জন বেড়ে আক্রান্ত ৮৫৩৯৮ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

মঙ্গলবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে সংক্রমণ কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। আর ৫০-এর উপরে করোনা সংক্রমণ দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়ায়। ৫০-এর সামান্য নিচে নদিয়ার সংক্রমণ। বাকি সব জেলায় ৩০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন কালিম্পং ও পুরুলিয়ায়। ৮ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৭ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২১ জন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+