বাংলার করোনা গ্রাফে স্বস্তি! দৈনিক সংক্রমণ ৬ মাস পর ৫০০-র নিচে! বাড়ল মৃত্যু

বাংলার করোনা গ্রাফে স্বস্তি! দৈনিক সংক্রমণ ৬ মাস পর ৫০০-র নিচে! বাড়ল মৃত্যু

বাংলার করোনা গ্রাফে স্বস্তি দিয়ে দৈনিক সংক্রমণ ৬ মাস পর ৫০০-র নিচে নামল। সোমবারের করোনা বুলটিনে জানানো হয়েছে, বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৭২। এর আগে ২০২১-এর ২৪ মার্চ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০০-র নিচে ছিল। ওইদিন আক্রান্ত ছিল ৪৬২। তারপর ৬ মাস ৩ দিন অতিক্রান্ত, করোনা সংক্রমণ একদিনে ফের ৫০০-র কম হল। তবে এদিন বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। টানা চারদিন ৭০০-র উপরে সংক্রমণ ছিল।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৭২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৬৬ হাজার ৮৬৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৭৫১। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ১.৭৩ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা কমেছে, কিন্তু পরীক্ষাও কমেছে গতদিনের তুলনায়। ফলে সংক্রমণের হার সে অর্থে কমেনি।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৬৬ হাজার ৮৬৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৫৮৪ জন। এদিন ৯৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫৭২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৫৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৪০ হাজার ৫৩০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮০ লক্ষ ২৬ হাজার ১৮১। ১৪৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২০০২৯১। এদিন টেস্টিং হয়েছে ২৭২৭৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৭৩ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৬০৯২। এদিন ৭৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৪৯২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩১ জন বেড়ে হয়েছে ৯৮৯৩১। হাওড়ায় আক্রান্ত ৯৬৭২৫। এদিন আক্রান্ত হয়েছেন ২৪ জন। হুগলিতে ৩৪ জন বেড়ে আক্রান্ত ৮৪২১৬ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিনে ১০০-র নিচে নেমেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ। কলকাতা ও উত্তর ২৪ পরগনার পাশাপাশি শুধু নদিয়ার করোনা সংক্রমণ ৫০-এর উপরে। বাকি সব জেলায় ৩৫-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন উত্তর দিনাজপুর ও পুরুলিয়ায়। ৯ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ৫০-এর নিচে। সবথেকে কম সক্রিয় মুর্শিদাবাদে মাত্র ২৫ জন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+