সাতদিনে দ্বিগুণ বাড়ল করোনা কন্টেইনমেন্ট জোন, উদ্বেগ বাড়ছে জেলায় জেলায়
সাতদিনে দ্বিগুণ বাড়ল করোনা কন্টেইনমেন্ট জোন, উদ্বেগ বাড়ছে জেলায় জেলায়
করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে রাজ্যে। বিশেষ করে চিন্তা বাড়ছে জেলা গুলিকে নিয়ে। গত সাতদিনে রাজ্যে কন্টেইমেন্ট জোনের সংখ্যা এক লাফে দ্বিগুণ হয়েছে। ১৯০৭ থেকে বেড়ে ২৪২৮-এ পৌঁছে গিয়েছে করোনা কন্টেইনমেন্ট জোন।

বাড়ছে কন্টেইনমেন্ট জোন
দিন যত এগোচ্ছে তত বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যে করোনা কন্টেইনমেন্ট জোনের সংখ্যা েক লাভে দ্বিগুণ হয়ে গিয়েছে। এক সপ্তাহেই কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বে়়ে ১৯০৭ থেকে ২৪২৮-এ পৌঁছে গিয়েছে। এগিয়ে বাংলার ওয়েব সাইটে দেখা গিয়েছে কলকাতা শহরেও কন্টেইনমেন্ট জোন বেড়েছে। ১৫১২টি কন্টেইনমেন্ট জোন রয়েছে শুধু কলকাতাতেই।

উদ্বেগ বাড়ছে জেলায়
জেলায় জেলায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে পরিযায়ী শ্রমিকরা আসতে শুরু করার পরেই। উত্তর ২৪ পরগনায় কন্টেইনমেন্ট জোন রয়েছে ২১৯টি। এক সময় গ্রিন জোনে থাকা বাঁকুড়া জেলায় একন কন্েইনমেন্ট জোন হয়ে গিয়েছে ১৪০টি। এক সপ্তাহ আগে পর্যন্ত সেখানে ৮৮টি কন্টেইনমেন্ট জোন ছিল। হাওড়ায় ১২১টি। ১২ জুনের পর থেকে ৪৫টি কন্টেইনমেন্ট জোন বেড়েছে এই জেলায়।

সংক্রমণ ছড়াচ্ছে একাধিক গ্রিন জোনে
পূর্ব বর্ধমানেও পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করায় করোনা সংক্রমণ বেড়েছে। কন্টেইনমেন্ট জোন ১০৬ থেকে বেড়ে ১১৪ হয়ে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরে ৯৮টি, হুগলিতে ৭১টি, দক্ষিণ ২৪ পরগনায় ৬১টি, নদিয়ায় ৩৫টি, মালদহে ২০টি, বীরভূমে ৯টি এবং উত্তর দিনাজপুরে আটটি কন্টেইনমেন্ট জোন রয়েছে।

থাবা বসিয়েছে উত্তরবঙ্গেও
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ছে। মুর্শিদাবাদ, কালিম্পং, পূর্ব মেদিনীপুরে চারটি করে কন্টেইনমেন্ট জোন হয়েছে। জলপাইগুড়ি এবং দার্জিলিঙে কন্টেইনমেন্ট জোন রয়েছে ২টি করে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর ও পুরুলিয়ায় কন্টেইনমেন্ট জোন রয়েছে একটি করে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications