বাংলায় করোনার রেকর্ড সংক্রমণ! পুজোর আগে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা
বাংলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে পুজোর মুখে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে কম টেস্টিং সত্ত্বেও রেকর্ড সংক্রমণ হচ্ছে প্রতিদিন।
বাংলায় করোনা সংক্রমণে রেকর্ড হচ্ছে প্রতিদিনই। পুজোর মুখে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে কম টেস্টিং সত্ত্বেও এখন সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে। শুক্রবার মাত্র ৪৩ হাজার টেস্টিং হয়েছে, তাতেই দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় ৩৮০০। দৈনিক সংক্রমণের সঙ্গে বাড়ছে সক্রিয়ের সংখ্যাও।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৭৭১ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৩ লক্ষ ০৯ হাজার ৪১৭ জন। এদিন ৩৭৭১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৩ হাজার ১৮৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯৩১। এদিন মৃত্যু হয়েছে ৬১ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৩ লক্ষ ১৩ হাজার ১৮৮ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ৩২ হাজার ৫০০ জন। এদিন ৫১৬ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত বেড়েছে ৩৭৭১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩১৯৪ জন। মোট করোনা মুক্ত হলেন ২ লক্ষ ৭৪ হাজার ৭৫৭ জন। সুস্থতার রেট হয়েছে ৮৭.৭৩ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৩৯ লক্ষ ০৪ হাজার ৩২২ জনের। ৯২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৪৩৩৮১। এদিন টেস্টিং হয়েছে ৪৩২২৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.০২ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৬৮২৪৭। এদিন ৭৮১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৬৩১৫০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ২১৭৬২। এদিন আক্রান্ত হয়েছেন ২৩০ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ২৪৭ জন বেড়ে হয়েছে ২০৮৬৩। হুগলিতে ১৫০ জন বেড়ে আক্রান্ত ১৫৪১৫ জন। এরপর পূর্ব মেদিনীপুর ১২৯১৮। এদিন বেড়েছে ১৩৮ জন। পশ্চিম মেদিনীপুরে মোট আক্রান্ত ১১৭৯৮। এদিন বৃদ্ধি পেয়েছে ১৯২।












Click it and Unblock the Notifications