পুজোর মুখে কলকাতার করোনা সক্রিয় বেড়েই চলেছে, ৩ জেলায় সক্রিয়ের সংখ্যা ৩০-এরও নিচে
পুজোর মুখে কলকাতার করোনা সক্রিয় বেড়েই চলেছে, ৩ জেলায় সক্রিয়ের সংখ্যা ৩০-এরও নিচে
পুজোর মুখে কলকাতার করোনা সক্রিয়ের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার কলকাতার করোনা সক্রিয়ের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেল। সক্রিয়ের সংখ্যা বাড়ল উত্তর ২৪ পরগনা জেলাতেও। তবে কলকাতা ও শহরতলির জেলাগুলি বাদে করোনার পরিসংখ্যান সন্তোষজনক অন্য জেলায়। বিশেষ করে তিনটি জেলায় সক্রিয়ের সংখ্যা ৩০-এর নিচে নেমে যাওয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ এসেছে করোনার দৈনিক সংক্রমণেও।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০১। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৩৫ জন। উত্তর ২৪ পরগনায় ১২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলারই দৈনিক সংক্রমণ এদিন ১০০-র উপরে। সক্রিয়ের সংখ্যায় উত্তর ২৪ পরগনার থেকে অনেকটাই এগিয়ে কলকাতা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৭০৯২। এদিন কলকাতায় ১৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০৭৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১০৬০৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪০৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১০৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৫৭৬৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২০ জন। মৃত্যু হয়েছে মোট ৪৭৩৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৯৭৯০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৪১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৯৩১৭ জন। হাওড়ায় আক্রান্ত ৯৭০৬৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৭ জন। হুগলিতে ৪৭ জন বেড়ে আক্রান্ত ৮৪৫৮৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৭ জন, কোচবিহারে ১১ জন, দার্জিলিংয়ে ২৫ জন, কালিম্পংয়ে ৯ জন, জলপাইগুড়িতে ১০ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১১ জন, মালদহে ১০ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ৩০ জন, বীরভূমে ৫ জন, পুরুলিয়ায় ৩ জন, বাঁকুড়ায় ১১ জন, ঝাড়গ্রামে ১১ জন, পশ্চিম মেদিনীপুরে ২৯ জন, পূর্ব মেদিনীপুরে ১৭ জন, পূর্ব বর্ধমানে ১৪ জন, পশ্চিম বর্ধমানে ১৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications