চার লক্ষ ছুঁই ছুঁই বাংলার করোনা আক্রান্ত, করোনাজয়ী সাড়ে তিন লক্ষেরও ঊর্ধ্বে

চার লক্ষ ছুঁই ছুঁই বাংলার করোনা আক্রান্ত, করোনাজয়ী সাড়ে তিন লক্ষেরও ঊর্ধ্বে

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ করোনাজয়ীর তুলনায় কম। করোনার দৈনিক সংক্রমণ নেমে গিয়েছে চার হাজারের নিচে, দৈনিক সুস্থের সংখ্যা বেড়েছে চার হাজারের উপরে। বাংলায় মোট করোনা আক্রান্ত চার লক্ষ ছুঁতে চলেছে। একইসঙ্গে করোনায় সুস্থের সংখ্যাও বৃদ্ধি পেয়ে সাড়ে তিন লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৯৪২ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৩ লক্ষ ৯৩ হাজার ৫২৪ জন। এদিন ৩৯৪২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার ৪৬৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১৭৭। এদিন মৃত্যু হয়েছে ৫৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৩ লক্ষ ৯৭ হাজার ৪৬৬ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ৩৫ হাজার ৫৫৭ জন। এদিন ৩৯৬ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত বেড়েছে ৩৯৪২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৪২৮৩ জন। মোট করোনা মুক্ত হলেন ৩ লক্ষ ৫৪ হাজার ৭৩২ জন। সুস্থতার রেট হয়েছে ৮৯.২৫ শতাংশ।

 করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৪৮ লক্ষ ২৪ হাজার ৩২৭ জনের। ৯৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৫৩৬০৪। এদিন টেস্টিং হয়েছে ৪৫৩৫২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.২৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৮৬৫৩৬। এদিন ৮৪৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৮১৩৭৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮১৬ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ২৬৮১৪। এদিন আক্রান্ত হয়েছেন ২৩৯ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ২৮৭ জন বেড়ে হয়েছে ২৬২৫৮। হুগলিতে ১৪৮ জন বেড়ে আক্রান্ত ১৯৪৭৫ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+