করোনার তৃতীয় ঢেউ কি আছড়ে পড়ল বঙ্গেও! শিলিগুড়িতে একসঙ্গে হানা ‘ডেল্টা-ইউকে’র

করোনার দ্বিতীয় তরঙ্গের রেশ অনেকটাই স্তিমিত বঙ্গে। করোনা সক্রিয়ের সংখ্যাও নেমে এসেছে অনেকটাই। কিন্তু এরই মধ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আভাস মিলেছে।

করোনার দ্বিতীয় তরঙ্গের রেশ অনেকটাই স্তিমিত বঙ্গে। করোনা সক্রিয়ের সংখ্যাও নেমে এসেছে অনেকটাই। কিন্তু এরই মধ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আভাস মিলেছে। শিলিগুড়িতে একসঙ্গে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ও ইউকে স্ট্রেনের সংক্রমণে উদ্বেগ বেড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বাংলায় আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ।

করোনার তৃতীয় ঢেউ কি বঙ্গেও! শিলিগুড়িতে ‘ডেল্টা-ইউকে

গোটা বিশ্ব করোনার ধাক্কায় বেসামাল। নয়া রূপ নিয়ে করোনা হানা দিয়ে চলেছে। এভাবেই দু-দুটি ঢেউ বয়ে গিয়েছে করোনার। এবার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। ভারতও তার বাইরে নয়। পশ্চিমবঙ্গেও এবার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই মিলেছে করোনার ডেল্টা-ইউকে স্ট্রেনের উপসর্গ

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হসপাতালের ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়গনস্ঠিক ল্যবরেটরি থেকে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ করতে নমুনা পাঠানো হয়েছিল কলকাতায়। শিলিগুড়ি মহামায়া কলোনি, মাটিগাড়া ব্লকের বাসিন্দা ইউকে স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। শিলিগুড়ির সূর্যসেন কলোনি, চম্পাসির, নৌরাঘাট, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক কর্মী, দার্জিলিংয়ের মংপুর রিসভের বাসিন্দা ডেল্টা ভ্যারিয়েন্টা আক্রান্ত। সবাই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।

রাজ্যে বর্তমানে করোনার সংক্রমণ খানিক নিয়ন্ত্রণে এসেছে। করোনার দৈনিক সংক্রমণ হয়েছে ৬৬২ জনের। করোনার মৃতের সংখ্যা কমেও ১০-এ নেমেছে। ধীরে হলেও কমছে সক্রিয়েকর সংখ্যা। এরই মধ্যে তৃতীয় ঢেউ যদি আছড়ে পড়ে তবে বিপদ। করোনার দ্বিতীয় ঢেউ একটু কমতেই মানুষের মধ্যে বেপরোয়াভাব চলে এসেছে, সেটাই সবথেকে চিন্তার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+