দোলের মঞ্চেই উত্তাপ! 'সেকুলারিজম নিপাত যাক', মন্তব্য ঘিরে রাজনৈতিক ঝড়, শুভেন্দুর বিরুদ্ধে আইনি পথে DYFI

দোলের দিন সকালে ভবানীপুর বিধানসভা এলাকার বালিগঞ্জে একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাঁর করা এক মন্তব্যকে ঘিরেই বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শরৎ বোস রোডের সেই অনুষ্ঠানে তাঁর বক্তব্যের প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএমের যুব সংগঠন ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া (DYFI)।

DYFI

গতকাল সন্ধ্যায় সংগঠনের রাজ্য কমিটির নেতা সৈনিক শূর বালিগঞ্জ থানায় এফআইআর দায়ের করেন। অভিযোগ যে, বক্তৃতায় নাকি শুভেন্দু অধিকারী সংবিধানবিরোধী এবং সাম্প্রদায়িক মন্তব্য করেছেন, যা দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর পরিপন্থী। এই বিষয়টি নিয়ে আগামী দিনে কলকাতা পুলিশের কাছে যাওয়ার কথাও জানানো হয়েছে।

ওই অনুষ্ঠানে শুভেন্দু বলেন যে, "নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক। পশ্চিমবঙ্গে হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে সেই প্রার্থনাই করি।" সেইসঙ্গে তিনি 'গোরা গোরা গৌরাঙ্গ' গান ধরেন এবং 'হিন্দু-হিন্দু ভাই-ভাই' স্লোগানও দেন।

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর অনেকটা তীব্র হয়েছে। ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতা জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ খটিক পাল্টা বলেছেন যে, সিপিএম প্রাসঙ্গিকতা হারিয়েই এরকম ধরনের অভিযোগ করছে। তাঁর দাবি যে, রাজনৈতিক উদ্দেশ্যেকে ঘিরেই বিরোধী দলনেতাকে নিশানা করা হয়েছে।

দোলের মঞ্চের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য ঘিরে নতুন করে রাজ্যের রাজনৈতিক পারদ চড়েছে। এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+