সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে গোলমাল নদিয়ায়, গ্রেফতার ৫

ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ‌করা এবং সেটা ‌'শেয়ার' করার অভিযোগে নদিয়া জেলায় গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে।

ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ‌করা এবং সেটা ‌'শেয়ার' করার অভিযোগে নদিয়া জেলায় গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে। তাদের ‌গ্রেফতার করে নদিয়া জেলার হোগলবেড়িয়া থানার পুলিশ।

সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে গোলমাল নদিয়ায়, গ্রেফতার ৫

বৃহস্পতিবার ধৃতদের কৃষ্ণনগর ‌আদালতে‌ তোলা হয়। এদের মধ্যে দুজনের চোদ্দ দিনের জেল হেফাজতের এবং তিন জনকে ‌৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

যাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন ৭২ বছর বয়সী সতীনাথ সিংহ। তিনি দাবি করেছেন, তার এবং তার এক ছেলে দীপঙ্করের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। তাই কোন কিছু ‌সেখানে শেয়ার করার প্রশ্নই ওঠে না। যদিও পুলিশ জানিয়েছে যে তারা ‌পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

এই ঘটনায় ইতিমধ্যেই রাজনীতির রং লেগেছে। জেলার বিজেপি সভাপতি মহাদেব সরকার কটাক্ষ করে বলেন, যার‌ কোনও ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই তাকেও পুলিশ ধর্মীয় ভাবাবেগে আঘাত করার পোস্ট শেয়ার করার অভিযোগে গ্রেফতার করছে। বোঝা যাচ্ছে যে পুলিশ কত তৎপর!

জানা গিয়েছে যে সতীনাথ সিংহ র এক ছেলে সমীরণ, কর্মসূত্রে বাইরে থাকেন। তিনি কয়েক দিন আগে বাড়ি ফেরেন। তারপর সোশ্যাল মিডিয়ায় অন্য ধর্মের ভাবাবেগে আঘাত দিয়ে একটি পোস্ট করেছেন বলে হোগলবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। তারপর পুলিশ ওই পাঁচ জনকে গ্রেফতার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+