বিজেপি সরকারের মন্ত্রী আমার মৃত্যুর জন্য দায়ী, শেষ বার্তা জানিয়ে যান ঠিকাদার

মৃত্যুর আগে শেষ বার্তায় বিজেপি সরকারের মন্ত্রীকে দায়ী করে গেলেন এক ঠিকাদার। ওই ঠিকাদার কর্ণাটকের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতরাজ-মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে একটি চুক্তির জন্য ৪০ শতাংশ কমিশন দাবি করার অভিযোগ।

মৃত্যুর আগে শেষ বার্তায় বিজেপি সরকারের মন্ত্রীকে দায়ী করে গেলেন এক ঠিকাদার। ওই ঠিকাদার কর্ণাটকের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতরাজ-মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে একটি চুক্তির জন্য ৪০ শতাংশ কমিশন দাবি করার অভিযোগ এনেছিলেন। মঙ্গলবার সকালে উডুপির একটি লজে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে।

বিজেপি সরকারের মন্ত্রী আমার মৃত্যুর জন্য দায়ী, শেষ বার্তা

সন্তোষ পাতিল নামে ওই ঠিকাদার মঙ্গলবার সকালে মিডিয়া এবং তার বন্ধুদের কাছে বার্তা পাঠিয়ে যান যে, তিনি তার জীবন শেষ করতে চলেছেন এবং অভিযোগ করেছেন মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা তাঁর মৃত্যুর জন্য দায়ী। ওই 'সুইসাইড নোটে' তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসাভরাজ বোম্বাই এবং সিনিয়র বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা যেন তাঁর মৃত্যুর পরে তাঁর স্ত্রী এবং বাচ্চাদের সাহায্য করেন।

তিনি লেখেন, "মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা আমার মৃত্যুর জন্য এককভাবে দায়ী। আমি আমার আকাঙ্খাকে একপাশে রেখে এই সিদ্ধান্ত নিচ্ছি। আমি আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় লিঙ্গায়ত নেতা বিএসওয়াই এবং অন্য সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য হাত জোড় করে অনুরোধ করছি। আমার স্ত্রী এবং শিশুদের জন্য আমি এই অনুরোধ জানাচ্ছি।"

ওই ঠিকাদারের বন্ধুরা তাঁর পাশের একটি ঘরে ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পাতিলের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী ঈশ্বরাপ্পা বলেন, তিনি মিডিয়ার মাধ্যমে তাঁর আত্মহত্যার বিষয়ে জানতে পেরেছিলেন এবং জানান যে, তিনি এই ঘটনার বিন্দুবিসর্গও জানেন না। ঠিকাদারের মৃত্যুতে তাঁর পদত্যাগ চেয়ে বিরোধী দল কংগ্রেসের দাবি তিনি প্রত্যাখ্যান করেন

ঈশ্বরাপ্পা বলেন, "পদত্যাগ করার কোন প্রশ্নই আসে না। সন্তোষ পাতিলের বিরুদ্ধে যে মামলাটি আমি দায়ের করেছি সে বিষয়ে আমাদের আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি স্পষ্ট করে বলছি যে আমার কোনও দোষ নেই। ঈশ্বরাপ্পা গত মাসে ঘুষের অভিযোগ অস্বীকার করেছিলেন। উল্লেখ্য, সন্তোষ পাতিল কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিংকে একটি চিঠি লিখেছিলেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতরাজ দফতরের বিরুদ্ধে চার কোটির কাজে ৪০ শতাংশ কমিশন দাবি করার অভিযোগ করেছিলেন।

কংগ্রেস বিজেপির বিরুদ্ধে এই ঘটনায় আক্রমণ শানিয়ে কর্ণাটকের মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর এবং ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদী এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে ঠিকাদারের মৃত্যুতে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছেন। পাতিলের অনুরোধের পরও তাঁদের কাছ থেকে কোনও উত্তর আসেনি বলে অভিযোগ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+