কংগ্রেসও দুই আসন ছেড়ে দিল বামেদের! বাংলায় ৪২-এর মধ্যে চার আসনে সমঝোতা
কংগ্রেস আগে বামেদের বার্তা দিয়েছিল পাঁচ কেন্দ্রে প্রার্থী দেবে না। এদিন তারা স্পষ্ট করে দিল, কংগ্রেস দুই কেন্দ্রে প্রার্থী দেবে না। বাঁকুড়া ও যাদবপুরে কংগ্রেস প্রার্থী দেবে না।
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আর ২৫ প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। এখন পর্যন্ত ৩৬ কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। কংগ্রেস আগে বামেদের বার্তা দিয়েছিল পাঁচ কেন্দ্রে প্রার্থী দেবে না। এদিন তারা স্পষ্ট করে দিল, কংগ্রেস দুই কেন্দ্রে প্রার্থী দেবে না। বাঁকুড়া ও যাদবপুরে কংগ্রেস প্রার্থী দেবে না।

এখনও কেন উত্তর কলকাতায় প্রার্থী দেওয়া হল না, কে তমলুক ছেড়ে রাখা হল। তার উত্তরে সোমেন মিত্র জানিয়েছেন, এখনও চার কেন্দ্রে তাঁরা প্রার্থী ঘোষণা করবে। উত্তর কলকাতা নিয়ে কথা চলছে। শীঘ্রই চার কেন্দ্রের প্রার্থীর নাম জানানো হবে। তবে বাঁকুড়া ও যাদবপুরে প্রার্থী দেওয়া হবে না।
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার কারণও দর্শিয়েছে কংগ্রেস। এখানে বামফ্রন্টকে সমর্থন নয়, ব্যক্তি বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সমর্থন দেওয়া হচ্ছে। বাংলায় চিটফান্ড নিয়ে যে সমস্ত মামলা করেছিলেন আবদুল মান্নান, সেইসব মামলার আইনজীবী ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেই কারণেই সৌজন্য দেখিয়ে প্রার্থী দেওয়া হচ্ছে না।
পশ্চিমবঙ্গে ২৫ কেন্দ্রের নাম প্রকাশ করে কংগ্রেস। এ রাজ্যে প্রায় সমস্ত আসনেই প্রার্থী চূড়ান্ত হয়ে গেল। বাকি ছয় আসনের মধ্যে দুটি আসন বাদে বাকি চার আসন নিয়ে এখন আলোচনা চলছে। বামেদের চারটি আসনে প্রার্থী না দেওয়ার পরিপ্রেক্ষিতে পাঁচ আসনে প্রার্থী না দিয়ে 'সৌজন্যে'র বার্তা দিয়েছিল কংগ্রেস। পরে দুটি আসনে প্রার্থী না দেওয়ার কথা জানানো হয়।












Click it and Unblock the Notifications