মমতাকে পাল্টা জবাব সোমেন মিত্রের! স্মরণে আনলেন ২০০৪ সালের কথা
রাজ্যে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে কংগ্রেস। সঙ্গে নিচ্ছে বামেদের। অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি করে পুজোর পরেই রাস্তায় নামতে চলেছে কংগ্রেস।
রাজ্যে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে কংগ্রেস। সঙ্গে নিচ্ছে বামেদের। অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি করে পুজোর পরেই রাস্তায় নামতে চলেছে প্রদেশ কংগ্রেস। ঘোষণা করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। প্রসঙ্গত ২০০৪ সালে অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি করে ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়েছিল বামেরা।

মমতার কটাক্ষ
বৃহস্পতিবার এনআরসির বিরুদ্ধে সিঁথি থেকে শ্যামবাজার মিছিল করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে শ্যামবাজারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কংগ্রেস ওবামেদের শক্তি নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, রাজ্যে বাম কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই। তিনি দাবি করেছিলেন বিজেপিকে একমাত্র রুখতে পারে তৃণমূল।

জবাব সোমেনের
মমতার কটাক্ষের দিনেই জবাব দেন সোমেন মিত্র। লোকসভা নির্বাচনে দেশ জুড়ে কংগ্রেসের বিপর্যয়ের পর রাজ্যে প্রথম বড় সমাবেশের আয়োজন করেছিল প্রদেশ কংগ্রেস। ধর্মতলায় এই সমাবেশেপ্রদেশ কংগ্রেস সভাপতি জানান, তারা একা লড়াই করতে পারবেন না। বামফ্রন্ট নেতৃত্বের সঙ্গে তারা কথা বলেছেন। আরও কথা হবে। অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে আন্দোলন করা হবে। পুজোর পর থেকেই একসঙ্গেরাস্তায় নামবে বাম-কংগ্রেস।

স্বাগত সিপিএম-এর
সোমেন মিত্রের বক্তব্যকে স্বাগত জানিয়েছে সিপিএম। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেছেন, সোমেন মিত্রের বক্তব্য স্বাগত। তাঁর দাবি রাজ্যের মানুষ তৃণমূলের ওপর আস্থা হারিয়েছে। পাশাপাশি
বিজেপিকেও মানুষ চিনতে পেরেছে। তাঁর মতে এই পরিস্থিতিতে বাম ও গণতান্ত্রিক শক্তি একমাত্র বিকল্প।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications