মোদী-রাজ্যে ভোটের মুখে কংগ্রেসে ভাঙন, ১০ বারের বিধায়ক কি বিজেপির পথে

মোদী-রাজ্যে ভোটের মুখে ফের বড় ভাঙন ধরল কংগ্রেসে। ১০ বারের বিধায়ক মোহন সিং রাথভা গুজরাত বিধানসভা নির্বাচনের আগে নাম লেখাতে পারেন বিজেপিতে।

মোদী-রাজ্যে ভোটের মুখে ফের বড় ভাঙন ধরল কংগ্রেসে। ১০ বারের বিধায়ক মোহন সিং রাথভা গুজরাত বিধানসভা নির্বাচনের আগে নাম লেখাতে পারেন বিজেপিতে। দুদিন আগেই গুজরাতে বিজেপি ছেড়েছেন প্রাক্তন মুখ্যমন্রীং নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী। তারপর কংগ্রেসের ১০ বারের বিধায়ককে ভাঙিয়ে বিজেপি পাল্টা দিতে পারে।

মোদী-রাজ্যে কংগ্রেসে ভাঙন, ১০ বারের বিধায়ক বিজেপির পথে

কংগ্রেসের টিকিটে রেকর্ড সংখ্যক ১০ বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন মোহন সিং রাথভা। সেই তিনি এবার কংগ্রেস ছেড়ে যোগ দিতে পারেন বিজেপিতে। কংগ্রেস যখন দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় আসার জন্য লড়াই করছে, তখন মিস্টার রাথভা কংগ্রেসকে ধাক্কা দিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন।

ছোটো উদয়পুর আসন থেকে তিনি ১০ বার নির্বাচিত হয়েছেন। ৭৮ বয়সি নেতাকে এবার প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। তারপরই গুজরাতের প্রদেশ সভাপতি জগদীশ ঠাকুরের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। মোহন সিং রাথভা তাঁর এলাকায় উপজাতি সম্প্রদায়ের কাছে বেশ জনপ্রিয়। ২০১২ সালের আগে তিনি ছোটো উদয়পুর জেলার পাভি-জেতপুর আসনের প্রতিনিধিত্ব করেছিলেন।

সম্প্রতি তিনি গুজরাতে নির্বাচনে প্রতিন্দ্বিতা করবেন না বলে ঘোষণা করেছিলেন। তবে তিনি দাবি করেছিলেন তাঁর ছেলে রাজেন্দ্র সিং রাথভাকে এই আসন থেকে প্রার্থী করা হোক। কিন্তু কংগ্রেস তাঁর ছেলেকে প্রার্থী করেনি। এখন বিজেপি তাঁর ছেলেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট দেবে কি না তা নিশ্চিত নয়। যদিও রাথভা বলছেন তিনি এই কেন্দ্রে দাঁড়ালে জয় নিশ্চিত।

রাথভা টিকিট চাননি, কারণ তাঁর বয়স হয়ে গিয়েছে। কিন্তু তিনি ছেলের জন্য টিকিট চেয়েছিলাম। তাঁর ছেলে একজন বিই সিভিল ইঞ্জিনিয়ার। কিন্তু কংগ্রেস তাঁকে প্রার্থী করতে না চাওয়ায় দল ছাড়েন। এরপর সিদ্ধান্ত নেবেন তিনি কোনও দলে যোগ দেন কি না। যদিও রাথভা অস্বীকার করেছেন যে তিনি কংগ্রেস ছেড়েছেন, কারণ তাঁর ছেলেকে দল টিকিট দেয়নি।

রাথভা বলেন, কংগ্রেস কখনই বলেনি যে তাঁরা আমাকে টিকিট দেবে না। কংগ্রেস কিছু বলার আগেই আমি সিদ্ধান্ত নিয়েছি। আদিবাসী এলাকায় বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ আমাকে মুগ্ধ করেছে, তাই আমি বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছাতেই কংগ্রেস ছেড়েছি। উল্লেখ্য, কংগ্রেস সাংসদ নারান রাথভাও একই আসন থেকে তাঁর ছেলের জন্য টিকিট চেয়েছেন। অর্থাৎ বিধায়ক ও সাংসদের লড়াই-ই এখানে কংগ্রেস ভাঙনের মূলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+