প্রাক-শারদোৎসবে ‘ভাষা-বন্দনা’ উলুবেড়িয়া মহাবিদ্যালয়ে, দেবীপক্ষ-বরণ সংস্কৃতময়
রাত পোহালেই পিতৃপক্ষের অবসানে সূচনা হবে দেবীপক্ষের। মহালয়ার পূণ্যলগ্নে আলোর বেণু বেজে উঠবে বাংলার আকাশে-বাতাসে। তার আগে হাওড়ার উলুবেড়িয়া মহাবিদ্যালয়ে সূচিত হল দেবীপক্ষের।
রাত পোহালেই পিতৃপক্ষের অবসানে সূচনা হবে দেবীপক্ষের। মহালয়ার পূণ্যলগ্নে আলোর বেণু বেজে উঠবে বাংলার আকাশে-বাতাসে। তার আগে হাওড়ার উলুবেড়িয়া মহাবিদ্যালয়ে সূচিত হল দেবীপক্ষের। এক অভিনব অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীপক্ষকে বরণ করে নেওয়া হল শুক্রবার। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপিত হল সংস্কৃত ভাষায়।

দেবীপক্ষের সূচনায় দেবভাষাকে অন্য মর্যাদায় নিয়ে গেলেন উলুবেড়িয়া মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। প্রাক শারদোৎসবের এই অনুষ্ঠানটি মহাবিদ্যালয়ের সংস্কৃত ভাষার পড়ুয়ারা পরিচালনা করলেন সম্পূর্ণ সংস্কৃত ভাষায়। উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবাশিস পাল ও অন্যান্য অধ্যাপক-শিক্ষকবৃন্দরা। ছিলেন 'সংস্কৃত ভারতী' নামক সংগঠনের দক্ষিণবঙ্গের সম্পাদক প্রণবানন্দও।

'সংস্কৃত ভারতী'র দক্ষিণবঙ্গের সম্পাদক বক্তৃতা দেন সংস্কৃত ভাষায়। তাঁর এই সংস্কৃত বক্তৃতায় সাহস পান মহাবিদ্যালয়ের সংস্কৃত ভাষার পড়ুয়ারা। তাঁরা এরপর সংস্কৃত ভাষায় অনুষ্ঠানটি উপস্থাপিত করেন। মহাবিদ্যালয়ের সংস্কৃত ভাষা বিভাগের প্রধান হেমন্ত ত্রিপাঠী দেবী দুর্গার সামনে চণ্ডীপাঠ করেন।

সংস্কৃত ভাষাকে সামনে রেখে এই অভিনব অনুষ্ঠান অন্য মর্যাদা পায় এদিন। এই অনুষ্ঠানকে নিয়ে উন্মাদনাও ছিল কলেজ প্রাঙ্গনে। সংস্কৃত ভাষার বিভাগীয় প্রধান হেমন্ত ত্রিপাঠী বলেন, আমরা প্রতিবারই দেবীপক্ষের সূচনায় এই অনুষ্ঠান করে থাকি। এবার তা সম্পূর্ণ দেবনাগরী ভাষায় উপস্থাপিত করতে পেরে আমরা আপ্লুত।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications